• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

টাইগারদের বড় টার্গেট দিয়েছে উইন্ডিজ

সিসি ডেস্ক, ১৭ জুন ।। বাংলাদেশকে ৩২২ রানের বড় টার্গেট দিয়েছে উইন্ডিজ। আজ নির্ধারিত ওভারে ৮ উইকেটে ৩২১ রান সংগ্রহ করে ক্যারিবীয়রা।

টাউন্টনে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধন্ত নেন মাশরাফি। অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন মোহাম্মদ সাইফুদ্দিন। শুরুতে এভিন লুইস এবং ক্রিস গেইলকে চাপে রাখতে সক্ষম হন মাশরাফি এবং সাইফুদ্দিন। চতুর্থ ওভারে ১৩ বল মোকাবেলা করা গেইর সাইফুদ্দিনের শিকার হন শূন্য রানে।

এরপর লুইসের সঙ্গে জুটি গড়েন শেই হোপ। তাদের ১১৬ রানের জুটি ভেঙে দলে স্বস্তি ফেরান সাকিব। ৭০ রানে লুইসকে ফেরান তিনি। নিকোলাস পুরানের ব্যাট থেকে আসে ২৫ রান। উইকেট ফেলতে না পারলেও রানের গাতিতে লাগাম দিয়ে রেখেছিলেন টাইগার বোলাররা। কিন্তু পঞ্চম উইকেটে শিমরন হিটমেয়ার চিত্রটাই পাল্টে দেন। মোস্তাফিজের বলে কাটা পড়ার আগে তিনি করেন ২৬ বলে ৫০। আন্দ্রে রাসেলকেও শূন্য রানে ফেরান মোস্তাফিজ। এরপর ১৫ বলে ৩৩ করে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান অধিনায়ক জেসন হোল্ডার। তাকে ফেরান সাইফুদ্দিন। স্লগ ওভারে ড্যারেন ব্রাভো ছিল বেশ ধীর গতির। একপাশ আগলে ঠাই দাঁড়িয়ে থাকা শেই হোপ সেঞ্চুরি থেকে মাত্র ৪ রান দূরে থাকতে আউট হন মোস্তাফিজের বলে।

স্লগ ওভারে দাপট দেখান মোস্তাফিজ-সাইফুদ্দিন-মাশরাফিরা। রানের জোয়ারে বাধ দেন। তারপরেও ৩২১ রানের বড় সংগ্রহই পেয়ে যায় ক্যারিবীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ