• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

স্বাধীনতা কাপ ক্রিকেট লীগে বঙ্গবন্ধু স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন

নীলফামারী, ২০ জুন ॥ স্বাধীনতা কাপ ক্রিকেট লীগ ২০১৯- এ চ্যাম্পিয়ন হয়েছে বঙ্গবন্ধু স্মৃতি সংসদ নীলফামারী।
বুধবার বিকেলে(১৯জুন) নীলফামারী পৌরসভা মাঠে রঘুনাথ ক্রীড়া চক্রকে ৩উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারা।
প্রথমে ব্যাট হাতে নিয়ে রঘুনাথ ক্রীড়া চক্র নির্ধারিত ১৬ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৯রান সংগ্রহ করে জবাবে বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ১৪ ওভার ৩ বলে ৭ উইকেটে ১৩০রান সংগ্রহ করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।
এতে ম্যান অব দি ম্যাচ সাঈদ হোসেন ও ম্যান অব দি সিরিজ নাঈম ইসলাম নির্বাচিত হন।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রপি তুলে দেন নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ।
এ সময় সদর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, নীলফামারী চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফরহানুল হক, পরিচালক হোসেন খান মানিক, নীলফামারী পৌরসভার কাউন্সিলর আনিসুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান আপেল, জাগরণ যুব সংঘের সাধারণ সম্পাদক নুর আলম ও বঙ্গবন্ধু স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি মানিক আহমেদ উপস্থিত ছিলেন।
ফাইনালে অ্যাম্পেয়ার হিসেবে খেলা পরিচালনা করেন রেজওয়ানুল আরিফ এবং ভাষ্যকার হিসেবে ছিলেন মাসুদ রানা।
নীলফামারী জুনিয়র বয়েজ’র আয়োজনে ১৬টি দল অংশগ্রহণ করে এই লীগে।
একই অনুষ্ঠানে নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ’র নামে মেয়র কাপ ক্রিকেট লীগ আয়োজনের ঘোষণা দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ