• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

বিশ্বকাপে সাকিবের নতুন রেকর্ড

সিসি ডেস্ক, ২৫ জুন ।। চলতি বিশ্বকাপে ব্যাট আর বলে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে অসংখ্য রেকর্ডও গড়েছেন সাকিব। ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে তিন ফরম্যাটেই আইসিসির অলরাউন্ডার র‌্যাংকিংয়ের শীর্ষে উঠেছেন। এবার আরো একটি জায়গায় প্রথম হলেন সাকিব আল হাসান।
বিশ্বকাপ ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০০ রান ও ৩৩ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন সাকিব আল হাসান।
আজ সোমবার আফগানিস্তানের বিপক্ষে এই কীর্তি গড়েন বিশ্বসেরা অলরাউন্ডার। আফগান অধিনায়ক গুলবাদিন নায়েবের উইকেট নেন সাকিব।
এই উইকেটের মাধ্যমেই বিশ্বকাপে ৩৩ উইকেট পূর্ণ হলো সাকিবের।
নিজের প্রথম স্পেলে এসে পাঁচ ওভার বল করে মাত্র ৪ রান দিয়ে তিন উইকেটে পান সাকিব আল হাসান। এর আগে ব্যাটিং করার সময়ই আজই এক হাজারের রানের মাইলফলক পূর্ণ করেন তিনি। ৫১ রানের ইনিংসে ৩৫ রান করার পর পূর্ণ হয় সাকিবের ১০০০ রান।
বিশ্বকাপে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে রান সংগ্রহের দিক থেকে সাকিব আল হাসানের পরেই আছেন মুশফিকুর রহিম। তিনি সোমবারের আগে ২৭ ম্যাচে ৭৫৪ রান করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ