• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

পালাচ্ছে বাংলাদেশ! পাকিস্তানি পত্রিকায় ব্যঙ্গাত্মক কার্টুন

খেলাধুলা ডেস্ক, ২৫ জুন ।। পাকিস্তান ক্রিকেট মানে যেকোনো ম্যাচ অনাকাঙ্ক্ষিতভাবে জিতে যাওয়া! আবার পাকিস্তান মানে হাতের মুঠোর ম্যাচ ফসকে যাওয়া! পাকিস্তান মানে ক্রিকেটাঙ্গনে আলোচনার ঝড়! সেই পাকিস্তান দল কি দারুণ সূচনাই না করেছিলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। অথচ সেই পাকিস্তানকেই কিনা দ্বিতীয় জয়ের জন্য অপেক্ষা করতে হয়েছে আরো ৫টি ম্যাচ। ৬ ম্যাচ শেষে পাকিস্তানের ঝুলিতে দুই জয়ে পয়েন্ট মাত্র ৪। পয়েন্ট তালিকায় অবস্থান ৭ নম্বরে। খাদের কিনারে থাকা দলটি নিজেদের দ্বিতীয় জয়ের স্বপ্ন দেখছে সেমিফাইনালের! আর সে স্বপ্নে পথে কাটা ভাবছেন আফগানিস্তান, বাংলাদেশ আর নিউজিল্যান্ডকে। কোচ থেকে অধিনায়ক সবাই যখন পরের তিন ম্যাচের জন্য জয়ের কথা বলছেন তখন পাকিস্তানের জনপ্রিয় পত্রিকা দ্য নেশন’ আজকের পত্রিকায় ছাপলো ব্যঙ্গাত্মক কার্টুন।

আজ মঙ্গলবারের ‘দ্য নেশন’ পত্রিকার কার্টুন বিভাগে ছাপানো এই ব্যঙ্গাত্মক কার্টুন। এর কারণে প্রতিপক্ষ দল তিনটি ক্ষুদ্ধ হতেই পারে। কার্টুনে দেখানো হয়, একটি কবর ভেঙে ব্যাট হাতে উঠে দাঁড়িয়েছে পাকিস্তানের একজন খেলোয়াড়। সেই ব্যাটের আঘাতেই মাটিতে পড়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা। সামনে আতঙ্কিত চেহারায় দৌড়াচ্ছে নিউজিল্যান্ড, আফগানিস্তান আর বাংলাদেশ।

এই কার্টুন দিয়ে আসলে বোঝানো হয়েছে, হারতে হারতে প্রায় কবরে ঢুকে গিয়েছিল পাকিস্তান। হারের বৃত্ত থেকে জেগে উঠে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে পাকিস্তান। এবার একে একে সামনের তিন দল নিউজিল্যান্ড, আফগানিস্তান আর বাংলাদেশকে হারানোর পালা। তারাও কবর থেকে উঠে আসা পাকিস্তানকে ভয় পেয়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে। কার্টুনটিতে দেখা যায়, ভয়ে ভীত হয়ে বাংলাদেশ সবার সামনে থেকে দৌড়াচ্ছে।

মূলত টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া অবস্থায় পাকিস্তানকে অনেক স্বপ্ন দেখতে দেখা যাচ্ছে। নিজেদের ষষ্ঠ ম্যাচে এসে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সেই দলটিই এখন নতুন করে স্বপ্ন দেখছে। পাকিস্তানের পরের তিন ম্যাচ নিউজিল্যান্ড, আফগানিস্তান আর বাংলাদেশের বিপক্ষে। এই ম্যাচ তিনটি জিততে পারলে সেমিফাইনালে যাওয়ার ভালো সুযোগ থাকবে। সেই লক্ষ্যই এখন ঠিক করেছেন দলটির কোচ মিকি আর্থার। পাকিস্তান কি আসলেই সেটা পারবে?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ