• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন |

পিছিয়ে পড়েও জয়ী বসুন্ধরা কিংস

নীলফামারী প্রতিনিধি।। বাংলাদেশ ফুটবল প্রিমিয়ার লীগে নিজেদের মাঠ পিছিয়ে পড়েও ৪-১ গোল ব্যবধানে জয় তুলে নিয়েছে বসুন্ধরা কিংস।
শনিবার বিকাল চার টায় নিজেদের হোম ভ্যেনু নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রের বিপক্ষে খেলতে নামে বসুন্ধরা কিংস। খেলা শুরুর চার মিনিটে সুযোগ পায় বসুন্ধরা কিংস। ব্রাজিলিয়ান মিডফিল্ডার মার্কোস কোস্টার জোরালো শর্ট ফিরে দেন মুক্তিযোদ্ধা সংসদের গোলরক্ষক আরিফুজ্জামান হিমেল। এর পর ১১ মিনিটে আবারও সুযোগ আসে কিংসের। কিন্তু মুক্তিযোদ্ধার গোল রক্ষককে একা পেয়েও সেই সুযোগ কাজে লাগাতে পারেনি মার্কোস কোস্টা। তবে পরের মিনিটেই নিজেদের প্রথম সুযোগ পেয়ে ভুল করেনি মক্তিযোদ্ধা সংসদের ফরওয়ার্ড মেহেদি হাসান রয়েল। বুসন্ধার ডি বক্সের অধিনায়ক বাল্লো ফারমোসার বাড়ি দেওয়া বলে শর্ট নেন রয়েল। গোল পোষ্টে বরাবরে নেওয়া কোনকুনি শর্টে বসুন্ধার জালে জড়াই বল। এতে ১-০ ব্যবধানে এগিয়ে যায় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। ব্যবধান বাড়াতে আক্রমনের ধার বাড়িয়ে দেয় অতিথিরা। ১৪ ও ২১ মিনিটে আরো দু’টি গোল মিস না করলে ব্যবধান বড় করতে পারতো মুক্তিযোদ্ধা সংসদ। অবস্থা বেগতিক দেখে স্বাগতিক বসুন্ধরার খেলোয়াররা খোলশ ছেড়ে বেড়িয়ে আসে স্বরুপে। ৩৩ মিনিটে খেলা সমতায় ফেরায় বসুন্ধরার ডিফে-ার নাছির উদ্দিন চৌধুরী। সমতায়ও সন্তুষ্ট নয় স্বাগতিক দর্শকরা। তবে প্রথমার্ধের অতিরিক্ত তিন মিনিটে আবারো নাসিরের শর্ট মুক্তিযোদ্ধার জালে জড়ালে ২-১ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে কিংস।
দ্বিতিয়ার্ধে নিজেদের ঘরের মাঠে আধিপত্ত¦ বিস্তার করে খেলতে শুরু করে বসুন্ধরা। ৬৮ মিনিটে মুক্তিযোদ্ধার তিন জল খেলোয়াড়কে কাটিয়ে দলের তৃতীয় ও লীগে নিজের দশম গোল করেন বসুন্ধরা কিংসের মিড ফিল্ডার মার্কোস কোষ্টা। এতে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় বসুন্ধরা কিংস। দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে শেষ মর্হুতে মুক্তিযোদ্ধা সংসদের কফিসে শেষ পেরেক ঠুকেদেন বসুনন্ধরা বদলী খেলোয়াড় আলমগীর কবির রানা। এতে হোম ভ্যেনুতে মুক্তিযোদ্ধা সংসদের বিপক্ষে ৪-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়েন এখন পর্যন্ত অপরাজিত কিংস।
টুর্নামেন্টে ১৬ খেলায় বসুন্ধরা কিংস ১৫ টি জয় ও একটিতে ড্র করে পয়েন্ট টেবিলের সবার উপরে আর ১৭ খেলায় চার জয় ও পাঁচ ড্র নিয়ে পয়েন্ট টেবিলের আট নম্বরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ