• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

টাইগারদের উদ্দেশ্যে ৫ হাজার ভক্তের চিঠি

সিসি ডেস্ক, ১ জুলাই।। ভারত ম্যাচের আগে অন্যরকম অনুপ্রেরণা পেয়েছে বাংলাদেশের ক্রিকেটারেরা। দেশ থেকে সুদূর বিলেতে তাদের জন্য পাঠানো হয়েছে পাঁচ হাজার ভক্তের শুভকামনা জানানো চিঠি। ভক্তদের এমন ভালোবাসা নিশ্চই উজ্জ্বীবিত করবে দলকে। ভক্তরা জানিয়ে দিয়েছেন টাইগারদের জাগাতে মাঠে থাকবেন তারা।

ওভাল, কার্ডিফ, ব্রিস্টল, টনটন, নটিংহ্যাম, সাউদাম্পটন.. সব ভেন্যুতে গ্যালারি ভর্তি টাইগার ফ্যানের ছড়াছড়ি। যতদুর চোখ যায়, শুধু লাল-সবুজের জোয়ার। যারা বিশ্বকাপ দেখতে এদেশে আসতে পারেননি, তারাও মাশরাফীদের পাশে থাকার চেষ্টা করেছেন।

বিশ্বকাপের শুরুতে বাংলাদেশ দলকে উৎসাহ দিতে ভিন্ন এক উদ্যােগ নেন রাবেদ খান নামে এক ক্রিকেটপ্রেমি। পাঁচ হাজার ফ্যানের শুভেচ্ছা সংগ্রহ করেন তিনি৷ সাত সমুদ্র তের নদী পার হয়ে এসব চিঠি তামিম, সৈকতদের হাতে পৌছেছে।

বার্মিংহাম বাংলাদেশকে বিশ্বকাপে লাইফলাইন দিবে, অথবা অাশাভঙ্গের বেদনায় পুড়বে। শক্তিশালী ভারতের মুখোমুখি হওয়ার আগে এসব চিঠি থেকে অনুপ্রেরণা খুঁজে নিতে পারবে ক্রিকেটাররা।

ক্রিকেটারদের শুভেচ্ছা জানানোর এই উদ্যোগ প্রশংসিত।এবার মাঠে প্রতিদান দেয়ার পালা মাশরাফীদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ