• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রঞ্জি ট্রফিতে খেলছে সৈয়দপুরের রবিউল হক

সিসি ডেস্ক, ৭ জুলাই ।। এই মাসের ১০ তারিখ থেকে কার্নাটাকা স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের আয়োজনে ডঃ কে থিম্মাপায়া স্মৃতি মাল্টি ডে অল ইন্ডিয়া ক্রিকেট টুর্নামেন্ট মাঠে গড়াবে। এই টুর্নামেন্টকে ‘মিনি রঞ্জি ট্রফি’ বলে সম্বোধন করা হচ্ছে। ভারতের ব্যাঙ্গালোর ও মাইসোরের বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ম্যাচ গুলো।

টুর্নামেন্টের একমাত্র বিদেশী দল হিসেবে খেলতে আজ মমিনুল হকের নেতৃত্বে দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশ। এই একাদশে খেলবে সৈয়দপুরের রবিউল হক।

ভিন্ন চারটি জোনে মোট ১৬ টি দল অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে। প্রত্যেক জোন থেকে জোন চ্যাম্পিয়ন দল উঠবে সেমিফাইনালে। এরপর হবে ফাইনাল।

বাংলাদেশের দলটি খেলবে বি জোনে। গ্রুপে তাদের প্রতিপক্ষ কেএসসিএ সেক্রেটারি একাদশ, বিদর্ভা ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং ডঃ ডি ওয়াই পাতিল ক্রিকেট অ্যাকাডেমি

উক্ত টুর্নামেন্টের জন্য দল ঘোষনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মমিনুল হককে অধিনায়ক করে ১৫ সদস্যের দলে রয়েছেন বেশ কিছু জাতীয় দলে খেলা তারকা।

বিসিবি দলঃ

আবু জায়েদ চৌধুরী রাহি, নাজমুল হোসেন শান্ত, নাইম হাসান, মুমিনুল হক সৌরভ, এবাদত হোসেন চৌধুরী, রবিউল হক, জহুরুল ইসলাম, তাসকিন আহমেদ, সাদমান ইসলাম অনিক, আরিফুল হক, তাইজুল ইসলাম, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, সাইফ হাসান, কাজী নুরুল হাসান সোহান ও শহিদুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ