• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

প্রথম সেমিতে আজ মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড

খেলাধুলা ডেস্ক, ৯ জুলাই ।। বিশ্বকাপে রাউন্ড রবিন লিগের উত্তেজনা শেষে অপেক্ষা এখন নক আউট রোমাঞ্চের। ওল্ড ট্রাফোর্ডে আজ প্রথম সেমিতে লড়বে ভারত-নিউজিল্যান্ড। রোহিত শর্মা-বুমরাহদের ফর্মে নির্ভার ভারত। অন্যদিকে, নিউজিল্যান্ডের উদ্বেগ গাপটিলের বাজে ফর্মে। ২০১৫ এর রানার্স আপদের প্রত্যাশার কেন্দ্রে অধিনায়ক, উইলিয়ামসন। বোলিংয়ে ভরসা বোল্ট-ফারগুসন জুটি। ম্যাচ শুরু বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩ টায়।

টুর্নামেন্টে সবচেয়ে ধারাবাহিক দল। গ্রুপ পর্বে মাত্র একটা হার ভারতের। রোহিত শর্মা পুরো দলের ফোকাসে। পাঁচ সেঞ্চুরি করে ইতিহাস গড়েছেন৷ শেষ চারেও তাঁর কাছে প্রত্যাশা অনেক। মিডল অর্ডার নিয়ে দুশ্চিন্তা আছে টিম ইন্ডিয়ার।

মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরা পেস অ্যাটাকে ভরসা৷ তবে নিউজিল্যান্ডের বিপক্ষে স্পিনে গুরুত্ব থাকবে। চেহেলের সাথে জুটি গড়বেন কুলদ্বীপ।

ভারতের অধিনায়ক বিরাট কোহলি বলেন, ভারতীয় দল যেখানেই খেলুকনা কেন- কিছু চাপ নিতে হয়। আমরা এসবে অভ্যস্ত হয়ে গেছি। জানি এ ধরণের ম্যাচে কেমন পরিস্থতি সামনে আসতে পারে। কি করলে সে পরিস্থতি সামলে ম্যাচ জেতা যাবে। আমি মনে করি, নিউজিল্যান্ডও একই ধরণের চাপ অনুভব করবে।

নিউজিল্যান্ডের কাছে আক্ষেপের নাম সেমিফাইনাল। সাতবার সেমিতে উঠে একবারই ফাইনাল খেলতে পেরেছে ব্ল্যাকক্যাপস। ২০১৫ সেই দলের অনেকেই আছেন এই দলে। সিনিয়রদের কাঁধে এবার দায়িত্ব অনেক।

ওপেনাররা ভালো শুরু এনে দিতে ব্যর্থ। চাপ গিয়ে পড়ছে মিডল অর্ডারের ওপর। উইলিয়ামস ছাড়া বাকিরা ইনিংস বড় করতে ব্যর্থ। তবে পেস অ্যাটাক নিউজিল্যান্ডের নির্ভরতার নাম। রোহিত শর্মাকে দ্রুত ফেরানোর চ্যালেঞ্জ তাদের৷

নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন বলেন, যেকোন দলকে হারানোর সামর্থ্য আছে আমাদের। এটা সত্যি আমরা চারে থেকে লিগ শেষ করেছি তবে এখান থেকে সবার সুযোগ সমান। চ্যাম্পিয়ন হতে হলে মাত্র দুটি ম্যাচ জিততে হবে আমাদের।

গ্রুপ পর্বের ম্যাচে দুদলের শক্তির পার্থক্য বোঝা যায়নি। বৃষ্টিতে ভেসে গেছে সেই ম্যাচ। পেস অ্যাটাকে সমানে সমান দুদল। স্পিনে এগিয়ে ভারত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ