• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ভারতে পোড়ানো হচ্ছে কোহলিদের ছবি!

খেলাধুলা ডেস্ক, ১১ জুলাই ।। ভারতীয়রা ক্রিকেট পাগল জাতি। বিশাল জনসংখ্যার দেশটিতে এ কারণে বিপুল পরিমাণ ক্রিকেট বাণিজ্য চলে। আবার দল প্রত্যাশা পূরণ না করতে পারলে তার মূল্যও দিতে হয় খুব বাজেভাবে। প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছ থেকে হেরে বিশ্বকাপ থেকে ভারতীয় দলের বিদায়ের পর থেকেই ক্ষুব্ধ দর্শকরা ক্রিকেটারদের মুণ্ডুপাত করছেন।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতকে ১৮ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, কোহলিদের হারের পরই ভারতের বেশ কয়েকটি রাজ্যে ক্ষুব্ধ সমর্থকেরা রাস্তায় নেমে এসে মিছিল করেছেন। তারা ক্রিকেটারদের ছবিতে আগুন ধরিয়ে দিয়ে নিজেদের রাগ ঝেড়েছেন। একদিন আগেও যে ক্রিকেটাররা তাদের নয়নের মণি ছিল; একটি পরাজয়েই নায়ক থেকে ভিলেন হয়ে গেছেন কোহলি-ধোনিরা।

ভারতে এ ধরনের ঘটনা নতুন কিছু নয়। ক্রিকেটারদের ছবি পোড়ানোই বরং মামুলি ঘটনা। এর আগে ক্রিকেটারদের গাড়িবহরে ডিম ছোড়া থেকে শুরু করে বাড়িঘরে পর্যন্ত হামলা হয়েছে! সোশ্যাল সাইটে তো গতকাল থেকেই মুণ্ডুপাত চলছে ক্রিকেটারদে। ইংল্যান্ড বিশ্বকাপ শেষ করে ভারতীয় ক্রিকেটাররা দেশে ফেরার পর তাদের ভাগ্যে আর কী কী ঘটবে তা নিয়ে শংকার যথেষ্ট কারণ আছে। ক্রিকেট প্রেম যখন উন্মাদনায় রূপ নেয়, তখন অনেক কিছুই ঘটতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ