• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

ফিফার রেফারি হচ্ছেন বাংলাদেশের দুই নারী

খেলাধুলা ডেস্ক ।। ফিফা আয়োজিত আন্তর্জাতিক ফুটবল ম্যাচ পরিচালনা করতে পারবেন বাংলাদেশের দুই নারী রেফারি। তারা হলেন দুই সাবেক নারী ফুটবলার জয়া চাকমা ও সালমা ইসলাম মনি। আগামী বছরের জানুয়ারি থেকে ফিফার তালিকাভুক্ত হয়ে যাবেন তারা। বাংলাদেশের প্রথম নারী হিসেবে তারাই প্রথম ফিফার রেফারি হচ্ছেন।

এ বিষয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের রেফারিজ কমিটির ডেপুটি চেয়ারম্যান ইব্রাহিম নেসার বলেন, ‘জয়া চাকমা এবং সালমা ইসলাম মনি দুইজনই এবারের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এখন তাদের নাম পাঠিয়ে দেবো ফিফায়। আগামী বছর জানুয়ারি থেকে ফিফার তালিকাভুক্ত হয়ে যাবেন তারা।’

জানা গেছে, খেলা ছেড়ে ২০১০ সাল থেকে ফুটবল মাঠে ম্যাচ পরিচালনা করছেন রাঙ্গামাটির মেয়ে জয়া চাকমা। তবে তা ঘরের মাঠে এবং দক্ষিণ এশিয়ায় বিভিন্ন টুর্নামেন্টে।

অপরদিকে ২০১৩ সাল থেকে রেফারি হিসেবে ম্যাচ পরিচালনা করছেন সালমা। অবশেষে আন্তর্জাতিক ম্যাচে পরিচালনার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে তাদের।

এ বিষয়ে গণমাধ্যমকে জয়া বলেন, ‘আমার যেনো বিশ্বাসই হচ্ছিল না। এর আগে দুইবার পরীক্ষা দিয়েও পাস করতে পারিনি। স্বপ্ন থেকে সরে যাইনি। হতাশও হইনি। অবশেষে আমার স্বপ্ন সত্যি হতে যাচ্ছে। এ আনন্দ ভাষায় প্রকাশ করতে পারব না। এবার আমি নিজের ফিটনেস পরীক্ষাটা ভালোভাবে দিয়েছি। চেষ্টা করেছি পাস করতে। শেষ পর্যন্ত আমি পেরেছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ