• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রের বিপক্ষে জিতল বাংলাদেশের মেয়েরা

খেলাধুলা ডেস্ক, ২ সেপ্টেম্বর।। স্কটল্যান্ডে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৮ উইকেটে জিতল বাংলাদেশের মেয়েরা।

রবিবার স্কটল্যান্ডের আরব্রোথে টসে জিতে আগে ব্যাট করে যুক্তরাষ্ট্রের মেয়েরা। মার্কিন মুল্লুকে ক্রিকেটের প্রচলন খুবই কম, এমনকি দলের বেশির ভাগ সদস্যই উপমহাদেশের অথবা ক্যারিবিয়ানে জন্মগ্রহণ করে পরে যুক্তরাষ্ট্রের অভিবাসী হয়েছেন। খেলার অভিজ্ঞতাও বেশি দিনের নয়। তাই নাহিদা আক্তার, জাহানারা আলম ও খাদিজা তুল কুবরার বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি কেউ। ১৯.৫ ওভারে মাত্র ৪৬ রানেই অল আউট হয়ে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পক্ষে সর্বোচ্চ ১৫ রান করেন তামিলনাড়ুর মেয়ে সুগীতা চন্দ্রশেখর করেন। বাকিরা কেউই দুই অঙ্কে যেতে পারেননি।

৩ উইকেট নিয়েছেন নাহিদা আখতার। আর ২টি করে উইকেট নিয়েছেন জাহানারা আলম ও খাদিজাতুল কুবরার। এছাড়া ১ উইকেট নিয়েছেন রিতু মনি।

৪৭ রানের সহজ টার্গেটে খেলতে নেমে কোনো কষ্টই করতে হয়নি বাংলাদেশকে। দলীয় ৪২ রানে পর পর উদ্বোধনী ব্যাটসম্যান সানজিদা ইসলাম ও আয়েশা রহমানের উইকেট পতনের পর আর কোনো বিপদ ঘনাতে দেননি নিগার সুলতানা। তিনি রিতু মনিকে নিয়ে এক বাউন্ডারিতে নিশ্চিত করেছেন দলের জয়। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন সানজিদা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ