• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

টানা ৪ বলে ৪ উইকেট মালিঙ্গার

খেলাধুলা ডেস্ক ।। লাসিথ মালিঙ্গা যে তাঁর সেরা সময়কে পেছনে ফেলেননি-সেটা আরেকবার ক্রিকেট বিশ্ব দেখল পাল্লেকেলেতে। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি টোয়েন্টিতে টানা চার বলে উইকেট নিয়েছেন তিনি।

এই লঙ্কান ফাস্ট বোলারের তোপে ৮৮ রানে গুটিয়ে গেছে নিউজিল্যান্ড। ৩৭ রানে জয় স্বাগতিকদের। টস জিতে ব্যাটিংয়ে নেমে ৩ রান কোরে ফেরেন কুশাল পেরেরা। ফার্নান্দো আউট হন ৬ করে। গুনাথিলাকার ৩০ আর নিরোশান ডিকওয়েলার ২৪ এ লড়াইয়ের পুঁজি পায় শ্রীলঙ্কা।

১২৬ এর টার্গেটে শুরুতেই মালিঙ্গা ঝড়। তৃতীয় ওভারে টানা চার বলে ফেরান মানরো-রাদার্ফোরড-ডি গ্র্যান্ডহোম ও রস টেইলরকে।

পরে অধিনায়ক টিম সাউদির ২৮ রানে ৫০ পেরিয়েছে ব্ল্যাক ক্যাপস। ৪ ওভার বল করে ৬ রানে ৫ উইকেট নেন মালিঙ্গা। তিন ম্যাচের সিরিজ ২-১ এ জিতেছে নিউজিল্যান্ড।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ