।। এহতেশামুল হক সানি ।। বাংলাদেশ প্রিমিয়ার লিগের দলগুলো নিয়ে অনূর্ধ্ব-১৮ টুর্নামেন্ট শুরু হবে আগামী ১২ সেপ্টেম্বর।প্রিমিয়ার লীগে অংশগ্রহন করা ১৩দলের মধ্যে ১২দল অংশ নিবে এই টুর্নামেন্টে। টিম বিজেএমসি এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে না।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এ টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়েছে (শনিবার)। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফে সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী, সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ মহি, বাফুফে সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ, সদস্য মো. শওকত আলী খান জাহাঙ্গীর, আমিরুল ইসলাম বাবু, মো. ইলিয়াছ হোসেন, মো. জাকির হোসেন চৌধুরী, ফজলুর রহমান বাবুল এবং স্পন্সর প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর এফ এম ইকবাল বিন আল ডন।
১২ দল চার গ্রুপে ভাগ হয়ে খেলবে। চার গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্সআপরা উঠবে কোয়ার্টার ফাইনালে। উক্ত টুর্নামেন্টে নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলা থেকে দুই তরুণ উদিয়মান ফুটবলার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ এসকেসিতে জায়গা করে নিয়েছে।
পেশাদার লীগ শেষ হওয়ার পরপরই ক্লাবগুলো ট্রাইলের মাধ্যমে দেশের উদিয়মান ফুটবলারদের বাছাই করে।এতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ এসকেসিতে সুযোগ পায় সৈয়দপুরের মঞ্জুর আলম ও বিনয় রায়। তরুণ এই দুই ফুটবলার স্থানীয় সৈয়দপুর ফুটবল একাডেমিতে অনুশীলন করেন। সৈয়দপুরে ক্রিকেটের চাহিদা বেশি থাকা সত্ত্বেও ভালো পর্যায়ে চান্স পাচ্ছে স্থানীয় ফুটবলরা। এতে ক্রিকেটকে ছড়িয়ে এগিয়ে যাচ্ছে সৈয়দপুরের ফুটবল।
‘এ’ গ্রুপ : চট্টগ্রাম আবাহনী, ব্রাদার্স ইউনিয়ন ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।
‘বি’ গ্রুপ : শেখ জামাল ধানমন্ডি ক্লাব, আরামবাগ ক্রীড়া সংঘ ও রহমতগঞ্জ এমএফএস।
‘সি’ গ্রুপ : আবাহনী লিমিটেড, মোহামেডান লিমিটেড ও বসুন্ধরা কিংস।
‘ডি’ গ্রুপ : সাইফ স্পোর্টিং ক্লাব, শেখ রাসেল ক্রীড়া চক্র ও নোফেল স্পোর্টিং ক্লাব