• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হকিতে ইতিহাস গড়ল বাংলাদেশের মেয়েরা

খেলাধুলা ডেস্ক, ১১ সেপ্টেম্বর।। শ্রীলঙ্কা অনূর্ধ্ব-২১ নারী হকি দলকে হারিয়ে প্রথম কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিয়েছে বাংলাদেশ। অংশ নিয়েই গড়ে ফেলল ইতিহাস।

ওমেন্স জুনিয়র এএইচএফ কাপ হকিতে প্রথম ম্যাচে স্বাগতিক সিঙ্গাপুরের কাছে হেরেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২১ নারী হকি দল। ঘুরে দাঁড়াল দ্বিতীয় ম্যাচেই। লাল-সবুজের তরুণীরা শ্রীলঙ্কান মেয়েদের হারিয়েছে ২-০ গোলে।

বাংলাদেশকে প্রথমে এগিয়ে দেন রিতু খানম। ২৮ মিনিটে গোল পান অধিনায়ক। খেলার একদম শেষ মুহূর্তে ব্যবধান বাড়ান তারিন খুশি।

রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হওয়া টুর্নামেন্টে বাংলাদেশের পরের প্রতিপক্ষ হংকং। ম্যাচটি হবে বৃহস্পতিবার।

এবারের ওমেন্স জুনিয়র এএইচএফ কাপ হকি টুর্নামেন্টে বাংলাদেশসহ মোট ৬টি দল অংশ নিয়েছে। টুর্নামেন্টের সেরা দুই দল অংশ নেবে ২০২০ ওমেন্স জুনিয়র এশিয়া কাপে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ