• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

৫ রানে ভারতের কাছে হেরেছে বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক ।। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে মাত্র ৫ রানে ভারতের কাছে হেরেছে বাংলাদেশ যুব দল। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে এ নিয়ে আট আসরের মধ্যে সাতবার চ্যাম্পিয়ন হলো ভারত। একবার তারা পাকিস্তানের সঙ্গে যুগ্মভাবে চ্যাম্পিয়ন হয়। একবার চ্যাম্পিয়ন হয়েছে আফগানিস্তান। ফাইনালে ভারত কখনো হারেনি।

বাংলাদেশ দল প্রথমবার ফাইনালে উঠে শিরোপা জয়ের স্বপ্ন দেখলেও শেষ পর্যন্ত হেরে যায় আকবর আলীর নেতৃত্বাধীন দলটি।

এর আগে ইংল্যান্ডে গত মাসে বাংলাদেশ ও ভারত ত্রিদেশীয় সিরিজের ফাইনালে খেলেছে। পুরো টুর্নামেন্টে দারুণ খেলে ফাইনালে হেরে যায় বাংলাদেশ।

শনিবার শ্রীলংকার প্রেমাদাসা স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে মিতুঞ্জয় চৌধুরীর গতি আর শামিম হোসেনের স্পিনে কাবু হয়ে ৩২.৪ ওভারে ১০৬ রানে অলআউট ভারত।

টার্গেট তাড়া করতে নেমে মাত্র ১৬ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় বাংলাদেশ। এরপর খেলায় ফেরার পরিবর্তে নিয়মিত বিরতিতে উইকেট পতনের কারণে ৭৮ রানে ৮ উইকেট হারিয়ে পরাজয়ের দ্বারপ্রান্তে চলে যায় বাংলাদেশী যুবারা।

জয়ে জন্য শেষ দিকে ১৭৩ বলে প্রয়োজন ছিল ২৯ রান। হাতে ছিল মাত্র ২ উইকেট। সেই অবস্থা থেকে অসাধারণ ব্যাটিং করে দলকে জয়ের দুয়ারে নিয়ে যান তানজীব হাসান সাকিব ও রকিবুল হাসান।

জয়ের জন্য শেষ দিকে প্রয়োজন ছিল মাত্র ৬ রান। খেলার এমন অবস্থায় পর পর দুই উইকেট হারায় বাংলাদেশ। ৫ রানে হেরে শিরোপা বঞ্চিত বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ