• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

শেখ কামাল স্টেডিয়ামে শেখ কামালের ম্যুরাল উদ্ধোধন

নীলফামারী, ১৫ সেপ্টেম্বর॥ জাতির জনক শেখ মুজিবুর রহমান-এর জ্যেষ্ঠ পুত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাই প্রয়াত শেখ কামালের ম্যুরাল উদ্ধোধন করা হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকালে নীলফামারীর শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামের পূর্ব গ্যালারীর মধ্য মাথায় এই ম্যুরালের আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করেন সাবেক সংস্কৃতিমন্ত্রী নীলফামারী সদর আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নুর। ম্যুরাল উদ্ধোধনের পর সেখানে পুস্পমাল্য অর্পণ করা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আজাহারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার এবিএম আতিকুর ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মমতাজুল হক, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আরিফ হোসেন মুন সহ প্রমুখ।
এ সময় নুর বলেন, শেখ কামাল ছিলেন এককালের আধুনিক ক্রীড়া অঙ্গনের রূপকার। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভাইয়ের সেই ক্রীড়াঅঙ্গনের আধুনিক স্বপ্ন বাস্তবায়নে নিরলশ ভাবে কাজ করে যাচ্ছেন। সে কারনে আজ বাংলাদেশের ক্রীড়া অঙ্গন সফলতার মুখ দেখছে। প্রতিটি ক্রীড়ায় বাংলাদেশের দেশ বিদেশে অংশ নিয়ে সুনাম অর্জন করছে। প্রধান মন্ত্রী আমাদের নীলফামারীতে একটি আধুনিক স্টেডিয়াম তৈরী করে দিয়েছেন। যে স্টেডিয়ামকে আমরা শেখ কামালের নামে উৎসর্গ করেছি। তারই ধারাবাহিকতায় আজ নীলফামারীর শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে শেখ কামালের ম্যুরাল স্থাপন করা হলো ।
জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আরিফ হোসেন মুন জানান শেখ কামালের ম্যুরাল নির্মানের সম্পূন্ন ব্যয়ভার বহন করেন আসাদুজ্জামান নুর এমপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ