• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আত্রাইয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ)।। নওগাঁর আত্রাইয়ে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উদ্যোগে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ-১৭) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ মাঠে উপজেলা নির্বাহী অফিসার মো. ছানাউল ইসলামের সভাপতিত্বে খেলায় বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান প্রামানিক।

এসময় উপস্থিত ছিলেন ভাইস চোরম্যান শেখ মো. হাফিজুল ইসলাম, মহিলা ভাইস চোরম্যান মমতাজ বেগম, উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, যুব উন্নয়ন অফিসার মো. ফজলুল হক, ইউপি চেয়ারম্যান মো. আফছার আলী প্রাং, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকতা মো.আবুল হাসান, প্রধান শিক্ষক সনৎ কুমার প্রামানিক, মো. আবু হেনা মোস্তফা কামাল, মো. সেলিম হোসেন আজিম, মো. আইনুল হক, আত্রাই প্রেসক্লাব সভাপতি মো. রুহুল আমীন, সাধারন সম্পাদক মো. নাজমুল হোসেন সেন্টু প্রমুখ।

ফাইনাল খেলা আহসানগঞ্জ ও হাটকালুপাড়া ইউনিয়নের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় নির্ধারিত সময়ে অমিমাংসিত থাকায় অতিরিক্ত সময়ে গড়িয়েও কোন পক্ষ গোল করতে না পাড়ায় ট্রাইব্রেকারের মাধ্যমে হাটকালুপাড়া ইউনিয়ন বিজয়ী হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ