• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

সৈয়দপুর পৌরসভা ফুটবল দল চ‌্যাম্পিয়ন

।। খেলাধুলা ডেস্ক ।। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ-১৭-বালক) সৈয়দপুর উপজেলা পর্যায়ে চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে । রবিবার বিকাল ৪টায় সৈয়দপুর স্টেডিয়ামে নির্ধারিত সময়ে ০-০ গোলে সমতায় থাকলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে এবং ৫-৪ গোলের ব্যবধানে বাঙ্গালীপুর ইউনিয়নকে হারিয়ে চ্যাম্পিয়ন এর স্বাদ গ্রহন করে সৈয়দপুর পৌরসভা ফুটবল দল। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ উভয় দলের মাঝে পুরস্কার বিতরণ করেন নীলফামারী জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. গোলাম কিবরিয়া, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজমল হোসেন, সানজিদা বেগম লাকী প্রমুখ। জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ-১৭ সৈয়দপুর উপজেলার পর্যায়ের খেলায় উপজেলার ৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভাসহ ৬টি ফুটবল দল অংশ নেয়। টুর্নামেন্টে শ্রেষ্ঠ খেলোয়াড় চ্যাম্পিয়ন দলের সাজু ও শ্রেষ্ঠ গোলদাতা শুভ নির্বাচিত হন। গত বছরও পৌরসভা দল চ্যাম্পিয়ন হয়েছিলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ