• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:১১ অপরাহ্ন |

বাংলাদেশ-আফগানিস্তান যুগ্ম চ্যাম্পিয়ন

সিসি ডেস্ক ।। বৃষ্টির কারণে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার ফাইনাল ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। অনবরত বৃষ্টির কারণে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ম্যাচ অফিসিয়ালরা শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন।

ম্যাচ পরিত্যক্ত হওয়ায় বাইলজ অনুযায়ী বাংলাদেশ-আফগানিস্তান যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছে। ত্রিদেশীয় সিরিজের প্লেয়িং কন্ডিশনের ১৬.৩ ধারায় পরিষ্কার বলা আছে, ফাইনাল না হলে দু দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।

এদিকে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) মধ্যরাতেই দেশে ফিরে যাচ্ছে আফগানরা। দলটির লিঁয়োজো জাহিদুর রহমান জনি জানিয়েছেন, মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে দুইটায় দেশে ফেরার ফ্লাইট রশিদ খানদের।

ঢাকা থেকে সরাসরি কাবুল যাবেন তারা। এরপর সেখান থেকে দলটির অন্তত চার পাঁচজন প্লেয়ার যাবেন ক্যারিবীয় প্রিমিয়ার লিগ সিপিএল খেলতে।

 

অন্যদিকে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলবেন বাংলাদেশের টি-টোয়েন্টি ও টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান।
ইতিমধ্যে সাকিবকে সিপিএল খেলার জন্য অনাপত্তিপত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

 

বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, আমরা তাকে সিপিএল খেলার জন্য অনাপত্তিপত্র দিয়েছি। ভারতের বিপক্ষে সিরিজের প্রস্তুতির আগেই আশা করছি সে চলে আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ