• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরের তিন খেলোয়াড় বিপ টেষ্টে উত্তীর্ণ

সানি, ২ অক্টোবর ।। প্রতিবছরের ন্যায় এবছরও শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট লীগ। আগামী ১০ অক্টোবর শুরু হবে ২০১৯-২০ মৌসুমের খেলা। গত মৌসুমগুলোর চেয়ে এই মৌসুমে কিছু পরিবর্তন আনা হয়েছে। সেটা হচ্ছে খেলোয়াড়দের ফিটনেস পরিক্ষার বিপ টেষ্টে। গতবার খেলোয়াড়দের এই বিপ টেষ্টে ৮-৯ পয়েন্ট পেত হতো। কিন্তু এই মৌসুম থেকে ক্রিকেটারদের বিপ টেষ্ট পরিক্ষায় ১১ পয়েন্ট পেতে হবে। বোর্ডের এমন সিদ্ধান্তে ক্রিকেটাররা বেশ হতবাক। মূলত ক্রিকেটারদের ফিটনেস ঠিক রাখার জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। খেলোয়াড়দের এই হতাশাকে পিছনে ফেলেছেন সৈয়দপুরের উদীয়মান ও তরুণ তিন ক্রিকেটার। মঙ্গলবার বগুড়ায় বিপ টেষ্ট পরিক্ষায় অংশ নেন বেশ কয়েকজন খেলোয়াড়। যেখানে নীলফামারী সৈয়দপুর উপজেলা থেকে অংশগ্রহণ করেন ক্রিকেটার নূর আলম সাদ্দাম, রবিউল হক রুবেল ও নওশাদ ইকবাল। বিপ টেষ্টের এই পরিক্ষায় একটুর জন্য বেচে যান সাদ্দাম। ১১.১ পয়েন্ট উক্তীর্ণ হন তিনি। ১১.৬ পয়েন্ট পান রবিউল হক এবং সর্বোচ্চ ১২ পয়েন্ট নিয়ে উত্তীর্ণ হন নওশাদ ইকবাল। অন্যদিক অনুত্তীর্ণ থাকেন আশরাফুল, নাসির, ইয়াসিন সানিরা। যদিও তাদেরকে আবারও সুযোগ দেয়া হবে। নূর আলম সাদ্দাম জানান, আমরা বেশ ভালো পজিশনে আছি। এই মৌসুমে নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলা থেকে আমরা তিনজন রংপুর বিভাগীয় দলে খেলবো। রবিউল হক রুবেল সিসি নিউজকে জানান, বিপ টেষ্টে উত্তীর্ণ হয়েছি এবং সকলের জন্য সৈয়দপুরবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ