• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

এফটিপি ঘোষনা করেছে আইসিসি: বিরোধিতায় বিসিসিআই

সিসি ডেস্ক, ১৫ অক্টোবর।। ভারতকে তোয়াক্কা না করে নতুন ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এর তীব্র বিরোধিতায় সরব ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার এ আচরণ অনৈতিক বলে দাবি করছে তারা।

সোমবার দুবাইয়ে আইসিসির সদর দফতরে গুরুত্বপূর্ণ বৈঠক হয়। তাতে প্রতি চারের পরিবর্তে ৩ বছর অন্তর ওয়ানডে বিশ্বকাপ এবং ১ বছর পর পর টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করার সিদ্ধান্ত হয়েছে। ২০২৩ বিশ্বকাপের পর থেকে শুরু হবে নতুন এ চক্র, চলবে ২০৩১ সাল পর্যন্ত। সঙ্গে থাকছে আরো দুটি বাড়তি আসর। চ্যাম্পিয়নস ট্রফির আদলে হবে এ দুই টুর্নামেন্ট।

আইসিসির এ সিদ্ধান্ত ও আচরণ মেনে নেবে না বলে সাফ জানিয়ে দিয়েছে বিসিসিআই। এভাবে চললে আইসিসি’র মেম্বার্স পার্টিশিপেশন এগ্রিমেন্টে সই করবে না বলেও হুমকি দিয়েছে বিশ্বের প্রভাবশালী বোর্ড।

বিসিসিআই’র সভাপতি থাকাকালীন বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থার বর্তমান চেয়ারম্যান শশাঙ্ক মনোহরের কাজের ধরন নিয়ে অসন্তোষ প্রকাশ করেন অনুরাগ ঠাকুর ও এন শ্রীনিবাসন। ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির ঠিক আগে আইসিসির সঙ্গে মেম্বার্স পার্টিশিপেশন এগ্রিমেন্টে বাতিলও করতে চায় ভারতীয় বোর্ড।

বিসিসিআই’র নতুন সভাপতি সৌরভ গাঙ্গুলির সঙ্গেও আইসিসির বিরোধ বাঁধছে, তা নিশ্চিত। বোর্ডের মসনদে বসার আগেই বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার বিরুদ্ধে তোপ দাগিয়েছেন তিনি।

দাদা বলেন, ক্রিকেট বিশ্বে ৭০-৮০ শতাংশ উর্পাজন সরবরাহ করে ভারত। সেক্ষেত্রে আইসিসি থেকে টিম ইন্ডিয়ার আরো বেশি টাকা পাওয়া উচিত। শেষ কয়েক বছরে ক্রিকেটের নিয়ামক সংস্থা থেকে বিসিসিআই কোনো অর্থ পায়নি বলেও অভিযোগ করেছেন বাংলার মহারাজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ