• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সাকিবদের স্পিন কোচ ভেট্টোরি ঢাকায়

খেলাধুলা ডেস্ক, ২৫ অক্টোবর।। স্বস্তির বাতাস ফিরেছে ক্রিকেটাঙ্গনে। ক্রিকেটারদের ধর্মঘট প্রত্যাহার হয়েছে। বিসিবি মেনে নিয়েছে ক্রিকেটারদের নয়টি দাবি। এবার মাঠের ক্রিকেটে মনোযোগ দেয়ার পালা। আজ শুক্রবার থেকেই শুরু হচ্ছে ভারত সফরের জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্যাম্প। বেলা তিনটায় শুরু হবে ক্যাম্পের কার্যক্রম। এরই অংশ হিসেবে ঢাকায় এসে পৌঁছেছেন দলের স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টোরি। আজই তিনি যোগ দেবেন দলের সঙ্গে।

এর আগে মিরপুর স্টেডিয়াম ত্যাগের আগে জাতীয় দলের স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ মারিও ভিল্লাভারায়ন গতকাল জানান, আজ ক্যাম্পের শুরু থেকেই স্কিল সেশন হবে। ফিটনেসের কাজ হবে না।

ক্যাম্পের শুরু থেকেই হেড কোচ রাসেল ডমিঙ্গো, বোলিং কোচ চার্ল ল্যাঙ্গেভেল্ট, ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জি ও ফিল্ডিং কোচ রায়ান কুককে পাবে জাতীয় দল। নতুন স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টোরিও অনুশীলনের শুরু থেকে থাকবেন। নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ও বাঁহাতি স্পিনার ভেট্টোরি সাকিবদের স্পিন কোচ নিয়োগ পাওয়ার পর এবারই প্রথম বাংলাদেশে আসছেন।

বিসিবি এখন ক্রিকেটেই মনোযোগী। প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, আসন্ন ভারত সফরের জন্য আগামীকাল (আজ) থেকে আমাদের ক্যাম্প শুরু হচ্ছে। আমরা আশাবাদী, কোচিং স্টাফের সবাই সকালের মধ্যে এখানে চলে আসবেন। বেলা তিনটা নাগাদ আমাদের কোচিং ক্যাম্প শুরু হবে।’

তিনটি টি-২০ ও দুটি টেস্ট খেলতে আগামী ৩০ অক্টোবর ভারতের উদ্দেশে বিমানে চড়বে বাংলাদেশ জাতীয় দল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ