• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রোনাল্ডো অলৌকিক ফুটবলার : মেসি

খেলাধুলা ডেস্ক, ২৮ অক্টোবর।। সেই বিখ্যাত ৯ নম্বর জার্সি পরা, কামানো মাথার এক ফুটবলার প্রতিপক্ষের রক্ষণ ভেদ করে বল নিয়ে তীব্রবেগে ছুটে চলছেন- এই দৃশ্য সহজে ভুলবে না ফুটবলবিশ্ব। এই মানুষটির নাম রোনাল্ডো নাজারিয়ো দে লিমা। ব্রাজিলের কিংবদন্তি এই ফুটবলার বহু উঠতি তরুণ খেলোয়াড়ের জন্য আদর্শ। শুধু নবীনরাই নন; লিওনেল মেসির মতো মহাতারকাও রোনাল্ডোর সামনে মাথা হেঁট করেন। আর্জেন্টাইন জাদুকরের কাছে রোনাল্ডোই হলেন সেরা স্ট্রাইকার।

এক সাক্ষাৎকারে মেসি বলেছেন, ‘রোনাল্ডো ছিলেন অলৌকিক প্রকৃতির ফুটবলার। এখনও পর্যন্ত যত স্ট্রাইকার দেখেছি, তাদের মধ্যে আমার চোখে সেরা রোনাল্ডো। তার ফুটবলই ছিল অবিশ্বাস্য প্রকৃতির।’

এরপর তিনি আরেক সাবেক ব্রাজিলীয় তারকা রোনালদিনহোর কথাও বলেছেন। মেসির ভাষায়, ‘বার্সেলোনায় আসার পরে অনেক কিছু শিখেছি ওর থেকে। নতুন ফুটবলার হিসেবে আমি ড্রেসিংরুমে চুপচাপ থাকতাম। কিন্তু রোনালদিনহো আমার যাবতীয় অস্বস্তি কাটিয়ে দিয়েছিল। মাঠে এবং মাঠের বাইরে ও আমাকে কড়া নজরে রাখত। ওর সঙ্গে খেলাটা দারুণ উপভোগ করেছি।’

এই সাক্ষাৎকারে মেসি স্পেনের ফুটবল আর দক্ষিণ আমেরিকার বিশেষ করে আর্জেন্টিনার ফুটবলের মূল পার্থক্যের কথাও বলেছেন, ‘স্পেনে একটা ম্যাচ হেরে গেলে কিছুই প্রায় হয় না। ম্যাচ শেষ হলেই সবাই সব কিছু ভুলে যায়। কিন্তু আর্জেন্টিনায় কোনো ম্যাচে হারলে আপনি বাড়ি থেকেই বেরোতে পারবেন না। আমার দেশে এবং দক্ষিণ আমেরিকায় ফুটবল নিয়ে উন্মাদনা অনেক বেশি। ওরা আপনাকে ঘুমোতে দেবে না। এমনকী হোটেলে গিয়ে আপনার দিকে ঢিল ছুড়বে!’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ