• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বাতিল হতে পারে বাংলাদেশ-ভারতের দ্বিতীয় টি-টোয়েন্টি

খেলাধুলা ডেস্ক, ৫ নভেম্বর।। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ নিয়ে শঙ্কা ছিলো। কারণ দিল্লিতে বায়ুদূষণ রীতিমতো ‘বিপজ্জনক’ হয়ে ওঠেছিলো। তবে রবিবার (৩নভেম্বর) অরুণ জেটলি স্টেডিয়ামে ম্যাচ শুরুর ঘণ্টা দুয়েক আগে দূষণ কিছুটা কমে যায়। ফলে ঠিকভাবেই শেষ হয়েছে ম্যাচটি। সেই ম্যাচে বাংলাদেশ পেয়েছে ঐতিহাসিক জয়।

তবে সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে আসছে আরেকটি দুঃসংবাদ। ঘূর্ণিঝড় ‘মহা’র কারণে বাতিল হতে পারে দ্বিতীয় ম্যাচটি।
৭ নভেম্বর রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে হওয়ার কথা সিরিজের দ্বিতীয় ম্যাচটি।

এদিকে সৌরাষ্ট্র ও পুরো দক্ষিণ গুজরাটের আবহাওয়ার পূর্বাভাস বলছে, রোহিত শর্মা বনাম মাহমুদউল্লাহদের দ্বৈরথ নাও দেখা যেতে পারে। কারণ ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় ‘মহা’।

সেখানকার আঞ্চলিক আবহাওয়া দফতরের প্রধান জয়ন্ত সরকারের সঙ্গে কথা বলেছে সংবাদ সংস্থা পিটিআই। তিনি পিটিআইকে বলেন, “আগামী বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোরের মধ্যে ১২০ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে ঝড়। এই মুহূর্তে সাইক্লোন ‘মহা’ দিউ থেকে ৫৮০ কিলোমিটার ও ভারাভালের উত্তর-পশ্চিম থেকে ৫৫০ কিলোমিটার কেন্দ্রে অবস্থিত।

এই সাইক্লোন ভয়ঙ্কর আকার ধারণ করবে বলেই মত জয়ন্ত সরকারের। সেক্ষেত্রে সৌরাষ্ট্র ও দক্ষিণ গুজরাটে সামনের দিনগুলোতে প্রবল বৃষ্টিপাত হবে। এই বৃষ্টি থাকলে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি মাঠে না গড়ার সম্ভাবনাই বেশি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ