• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারী জেলা ফুটবল লীগে কাজিরহাট স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন!

।। এহতেশামুল হক সানি ।। ‘সাইফ পাওয়ার ব্যাটারী’ নীলফামারী জেলা ফুটবল লীগে (২০১৯-২০) চ্যাম্পিয়ন হয়েছে নীলফামারী ইউনিয়নের কাজিরহাট স্পোর্টিং ক্লাব। ২-১ গোলে টাউন ক্লাব নীলফামারীকে পরাজিত করে বকুল হোসেনের শিষ্যরা।

আজ মঙ্গলবার বিকাল ৪ টায় নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামে মুখোমুখি হয় টাউন ক্লাব নীলফামারী ও কাজিরহাট স্পোর্টিং ক্লাব। খেলার প্রথমার্ধে মাত্র দেড় মিনিটে মনিরের গোলে এগিয়ে যায় কাজিরহাট স্পোর্টিং ক্লাব। গোল শোধ করতে মরিয়া হয়ে উঠে টাউন ক্লাবের খেলোয়াড়েরা। এতেই আবারো আক্রমণে যায় কাজিরহাট স্পোর্টিং ক্লাব। ম্যাচের ৩৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ফয়সাল। ম্যাচে আর গোলের দেখা না মিললে ২-০ গোলে বিরতিতে যায় উভয় দলের খেলোয়াড়েরা। দ্বিতীয়ার্ধের পুরো সময়ে হয় মাত্র এক গোল করে টাউন ক্লাব নীলফামারী।

পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব হাফিজুর রহমান,জেলা প্রশাসক,নীলফামারী। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থা নীলফামারীর সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন ও জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও ফাইনাল খেলার পর ডিএফএ’র পক্ষ থেকে আয়োজন করা হয় সঙ্গীত সন্ধ্যার। মঞ্চমাতাতে উপস্থিত ছিলেন দেশ সেরা সঙ্গীত শিল্পী মাহমুদুল ইসলাম ইমরান ও তার ব্যান্ড।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ