• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

জাতীয় ক্রিকেট লীগে সৈয়দপুরের দুই নারী ক্রিকেটার

।। এহতেশামুল হক সানি ।। ময়মনসিংহে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৮ নারী জাতীয় ক্রিকেট লীগে নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার দুই নারী ক্রিকেটার রংপুর ও বরিশাল বিভাগীয় দলে সুযোগ পেয়েছে। টি-টোয়েন্টি ফরম্যাট ও আট বিভাগীয় দলের খেলা চলবে ১৫ই নভেম্বর পর্যন্ত।

এ ক্রিকেট লীগে সুযোগ প্রাপ্ত দুই নারী ক্রিকেটার ববিতা রায় ও পিংকি সৈয়দপুরের মেয়ে। তারা দুজনে স্থানীয় রাইজিং ক্রিকেট একাডেমিতে অনুশীলন করেন।

উপজেলায় বেশ কয়েকটি ক্রিকেট একাডেমি থাকলেও হাতে গোনা দু’একটি একাডেমিতে নারী ক্রিকেটারদের অনুশীলনের ব্যবস্থা রয়েছে। যার মধ্যে পুরুষ ও নারী উভয়ের জন্য সফলতম একাডেমী হচ্ছে রাইজিং ক্রিকেট একাডেমি। প্রতি বছর এই একাডেমির অসংখ্য খেলোয়াড় জেলা পর্যায়ে তারপর বিকেএসপিতে সুযোগ পেয়ে থাকে।

একাডেমির প্রতিষ্ঠাতা রাকিব খান বলেন, সৈয়দপুরে এটি একটি একাডেমি যেখানে নিয়মিত ও অভিজ্ঞ কোচদের দ্বারা অনুশীলন করানো হয়। আমাদের বিগত সাফল্য থেকে এটি ছাপিয়ে গেছে। সৈয়দপুর থেকে এনসিএলের মত জাতীয় পর্যায়ের আমার প্রতিষ্ঠানের দুই নারী ক্রিকেটার সুযোগ পেয়েছে। এটি সৈয়দপুর বাসীর জন্য গর্বের বিষয়। আমরা আশাবাদী সৈয়দপুর থেকে নারী ক্রিকেটার জাতীয় দলে খেলবে একদিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ