• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

নেপালকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক, ১৮ নভেম্বর।। ইমার্জিং এশিয়া কাপে জয়ের ধারা অব্যাহত রাখল বাংলাদেশ। নিজেদের তৃতীয় ম্যাচে নেপালকে ৮ উইকেটে হারিয়েছে টাইগাররা। শান্ত- নাঈমের ব্যাটিং নৈপুণ্যে ১৩৯ রানের লক্ষ্য ২৬ ওভার হাতে রেখে টপকে যায় বাংলাদেশ।

প্রথম ম্যাচে হংকংকে ৯ উইকেটে ও দ্বিতীয় ম্যাচে ভারতকে ৬ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। দুই ম্যাচে ভালো করা সৌম্য আজ ব্যাট হাতে বেশিদূর এগুতে পারেননি। ভারতের বিপক্ষে ৯৪ রান করা শান্ত আজও অর্ধশতক তুলে নেন। টানা তৃতীয় ম্যাচে বল হাতে নৈপুণ্য দেখালেন সুমন খান। প্রথম দুই ম্যাচে ভারত ও হংকংয়ের বিপক্ষে ৮ উইকেট নেন ১৯ বছর বয়সী সুমন খান।

বিকেএসপির মাঠে ১৩৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৩৪ রানে ওপেনার সৌম্য সরকারকে হারায় বাংলাদেশ। ১৭ বলে ১১ রান করেন সৌম্য। তবে নাইম শেখ ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জয়ের ভিত গড়ে দেন। প্রথম ম্যাচে ৫২ রান করা নাইম এই ম্যাচে ৫ রানের জন্য অর্ধশতক মিস করেন।

দলীয় ১১৩ রানে ৫৬ বলে ৪৫ রান করে আউট হন নাইম। অধিনায়ক শান্ত ৫৬ বলে ৬ চার ও ২ ছক্কায় ৫৯ রানে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন। শান্তর সঙ্গে ইয়াসির আলী ১৫ বলে ২ চার ও ১ ছক্কায় ১৮ রান নিয়ে অপরাজিত ছিলেন।

এর আগে টস জিতে নেপালকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে ৪৪.৩ ওভারে ১৩৮ রানে অলআউট হয় নেপাল। ৩৩ রানের ওপেনিং জুটি ভাঙার পর ব্যাটিংয়ে ধ্বস নামে নেপাল ইনিংসের। ৬৮ রানে হারায় ৭ উইকেট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ