• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

এসএ গেমসে পদক জয়ীদের পুরস্কৃত করবে সরকার

খেলাধুলা ডেস্ক, ২৮ নভেম্বর।। আগামী ১-১০ ডিসেম্বর নেপালের কাঠমান্ডু ও পোখারায় শুরু হচ্ছে দক্ষিণ এশিয়ান দেশগুলোর সবচেয়ে বড় ক্রীড়া আসর এসএ গেমসের ১৩তম আসর। ১৭টি ভেন্যুতে এবার সর্বমোট ২৮টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। যদিও বাংলাদেশ অংশ নিচ্ছে ২৫টি ইভেন্টে।

অন্যদিকে এস এ গেমসে ভবিবলের ইভেন্টনটি চার দিন আগে বুধবার থেকে মাঠে গড়িয়েছে। নারী ভলিবলের উদ্বোধনী ম্যাচে ৩-০ সেটে বাংলাদেশকে উড়িয়ে দিয়েছে হিমালয়ের দেশটি। গেমস ভলিবলের দুই বিভাগেই বাংলাদেশের গ্রুপ প্রতিপক্ষ নেপাল। নারী দল হারের পর ছেলেরা খেলতে নামবেন উদ্বোধনী দিনে। প্রতিপক্ষ নেপাল।

এদিকে নেপাল এসএ গেমসে টিম ইভেন্টে জনপ্রতি পুরস্কার পাবে খেলোয়াড়েরা। স্বর্ণ জিতলে ১ লাখ টাকা, রৌপ্য জিতলে ৫০ হাজার টাকা এবং ব্রোঞ্জে ২৫ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

এছাড়া ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণ জিতলে ছয় লাখ টাকা, রৌপ্য জিতলে তিন লাখ টাকা এবং ব্রোঞ্জ জিতলে ১ লাখ টাকা করে পুরস্কার দেবে সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ