• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

গর্ভনর হিসেবে নিয়োগ পাচ্ছেন মুত্তিয়া মুরালিধরন

সিসি ডেস্ক, ২৮ নভেম্বর ।। শ্রীলঙ্কার নর্দান প্রভিন্সের গর্ভনর হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরন। গণমাধ্যমে এসেছে দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে মুরালিকে গর্ভনর পদে নিয়োগ দিতে যাচ্ছেন। মুরালিসহ মোট তিনজনকে তিনটি ভিন্ন প্রদেশের গভর্নর হিসেবে নিয়োগ দিচ্ছেন রাজাপাকসে।
এই তথ্যটি নিশ্চিত করেছে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সদর দপ্তর। রাজাপাকসে ব্যক্তিগতভাবেই মুরালিকে নর্দার্ন প্রভিন্সের শাসক হিসেবে কাজ করার আহ্বান জানিয়েছেন।
লঙ্কান জার্সিতে প্রায় ১৮ বছরের ক্যারিয়ারে ১৩৩ টেস্ট খেলে রেকর্ড ৮০০ উইকেট শিকার করেন মুরালি। আর ৩৫০ ওডিআইতে নিয়েছেন ৫৩৪ উইকেট। ২০১১ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ