• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২০ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কারাতে স্বর্ণজয়ী মারজানা গুরুতর আহত

খেলাধুলা ডেস্ক, ৪ ডিসেম্বর।। কারাতে ইভেন্ট চলাকালীন মাথায় গুরুতর আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এসএ গেমসে স্বর্ণজয়ী বাংলাদেশী অ্যাথলিট মারজানা আক্তার পিয়া।

বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে মেয়েদের দলগত কুমিতে পাকিস্তানের সঙ্গে ইভেন্টে অংশ নেয় বাংলাদেশ। এসময় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, প্রতিযোগিতার এক পর্যায়ে মারজানা মাথায় মারাত্মক আঘাত পান। তাকে নেপালের দশরথ স্টেডিয়ামের পাশে একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। শিগগিরই তার সিটি স্ক্যান করানো হবে বলে জানা গেছে।

মারজানা যখন অসুস্থ বোধ করছিলেন তখন মাঠে চিকিৎসক চলে এলেও তার যথাযথ পুনর্বাসন হয়নি বলে একটি অভিযোগও উঠেছে।

এদিকে দলগত ইভেন্টে স্বর্ণজয়ী হুমায়রা আক্তার অন্তরাও আঘাত পেয়েছেন। তবে আঘাত গুরুতর না হওয়ায় আবারো ম্যাটে ফিরেছেন অন্তরা।

এছাড়া মেয়েদের দলগত কুমিতে পাকিস্তানের কাছে হেরে রৌপ্য পদক পেয়েছে বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ