• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

নেপালকে ১০ উইকেটে হারাল বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক, ৪ ডিসেম্বর।। নেপালকে উড়িয়ে সাউথ এশিয়ান গেমসে সোনার লক্ষ্যে আরও একধাপ এগিয়ে গেল বাংলাদেশ নারী ক্রিকেট দল।

বুধবার টি-টুয়েন্টি ফরম্যাটের লড়াইয়ে স্বাগতিকদের ১০ উইকেটে হারায় টিম টাইগ্রেস। টানা দ্বিতীয় জয় বাংলাদেশের। মঙ্গলবার প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৭ উইকেটে জেতে মেয়েরা।

পোখারায় টস জিতে নেপালকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। জাহানারা-রাবেয়াদের বোলিং তোপে মাত্র ৫০ রানেই অলআউট হয়ে যায় দলটি।

অভিষিক্ত রাবেয়া খান নেন ৪টি উইকেট। জবাবে মাত্র ৭.৪ ওভারেই কোনো উইকেট না হারিয়ে জয় তুলে নেয় সালমারা।

দুই ওপেনার আয়েশা রহমান ২২ বলে ২৬ (৩ চার ও ১ ছক্কা) এবং মুরশিদা খাতুন ২৪ বলে ২৩ (৪ চার) রান করেছেন। ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন রাবেয়া।

বৃহস্পতিবার একই ভেন্যুতে বাংলাদেশ খেলবে মালদ্বীপের বিপক্ষে। ফাইনাল হবে ৮ ডিসেম্বর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ