• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মাত্র ৬ রানে অলআউট মালদ্বীপ

খেলাধুলা ডেস্ক ।। এসএ গেমসের ১৩তম আসরে মালদ্বীপকে ২৪৯ রানের বিশাল ব্যবধানে হারালো বাংলাদেশ। বাংলাদেশের মেয়েরা খেলতে নেমে মালদ্বীপের বোলারদের তুলো ধুনো করে ২০ ওভারে সংগ্রহ করেছে ২৫৫ রান। ব্যাটিং তাণ্ডব চালিয়ে ফারজানা আর নিগার করেন জোড়া সেঞ্চুরি।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) নেপালের পোখরা স্টেডিয়ামে তৃতীয় ম্যাচে টসে জিতে বাংলাদেশ ব্যাটিংয়ে নামে মালদ্বীপের বিপক্ষে। খেলার শুরুতে দুই ওপেনার ১৯ রানে ব্যর্থ হলেও পরে মাঠ মাতিয়ে রাখেন ফারজানা আর নিগার।

নিগার ১৪টি চার ও ৩টি ছয়ের সাহায্যে ৬৫ বল মোকাবেলা করে ১১৩ রান এবং ফারজানা ৫৩ বল খেলে করেন ১১০ রান। তাদের রানের পাহাড়ের ওপর ভর করে ২৫৫ রান তোলে বাংলাদেশ।

জাবাবে মালদ্বীপ ব্যাটিংএ নেমে বাংলাদেশের বোলিংয়ের তোপে পড়ে ৬ রানেই অলআউট হয়ে যায়। বাংলাদেশের পক্ষে প্রথম ওভারে তিন উইকেটসহ মোট পাঁচ তুলে নেন রিতু মনি এবং অধিনায়ক সালমা তুলে নেন ২টি উইকেট।

এর আগে প্রথম দুই ম্যাচে বোলিং-ব্যাটিং দুই বিভাগেই দাপট দেখিয়েছে সালমা খাতুনের দল। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে ৭ উইকেটে এবং দ্বিতীয় ম্যাচে স্বাগতিক নেপালের বিপক্ষে ১০ উইকেটে ব্যবধানে জিতেছে মেয়েরা। তাই মালদ্বীপের বিপক্ষে জয়ের বিকল্প কিছু ভাবতে নারাজ বাংলাদেশের মেয়েরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ