• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২১ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ভারোত্তোলকে সোনা এনে দিলেন জিয়ারুল

খেলাধুলা ডেস্ক ।। কারাতে ইভেন্টে একদিনে বাংলাদেশ জিতে ছিল তিনটি সোনা। এরপর তিনদিন পর আজ একদিনেই (দুপুর পর্যন্ত) ভারোত্তোলকরা দুইটি সোনার পদক উপহার দিলেন ভারোত্তোলকরা। এ নিয়ে এসএ গেমসে ৬ষ্ঠ সোনার পদক জিতলো বাংলাদেশ।

মাবিয়া আক্তার সীমান্তর পর আজ ভারোত্তোলন থেকে দ্বিতীয় সোনার পদক এনে দিলেন জিয়ারুল ইসলাম। ৯৬ কেজি ওজন শ্রেণীতে তিনি দেশকে ষষ্ঠ সোনা এনে দেন।

দিনের শুরুতেই বাংলাদেশকে প্রথম সোনাউপহার দেন নারী ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত। ৭৬ কেজি ওজন শ্রেণীতে সোনা জেতেন তিনি। গত এসএ গেমসেও সোনা জিতে ছিলেন মাবিয়া।

তার দেখানো পথ ধরেই পুরুষদের ৯৬ ওজন শ্রেণীতে সোনার পদক জিতলেন জিয়ারুল। সোনা জয়ের পর তিনি বলেন, আমার অনুভূতির কথা ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি খুব খুশি সোনা জিততে পেরে। পদক জয়ের লক্ষ্য নিয়ে নেপাল এসেছিলাম। তবে সোনা জিতবো সে আশা ছিল না। এখন অনেক ভালো লাগছে। দেশবাসীর দোয়ায় আমি এতবড় সাফল্য পেলাম।

জিয়ারুলের আগে ভারোত্তোলনে সোনা জিতেছেন মাবিয়া আক্তার সীমান্ত। মাবিয়ার অর্জন জিয়ারুলকে অনুপ্রাণিত করেছে। আমার আগে মাবিয়া সোনা জিতেছেন। সেটা আমাকে আরো অনুপ্রণিত করেছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ