• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

ক্রিকেটে সোনা জিতল বাংলাদেশী নারীরা

সিসি ডেস্ক, ৮ ডিসেম্বর ।। নেপালে চলমান দক্ষিণ এশিয়ান (এসএ) গেমসের ফাইনালে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলকে ২ রানে হারিয়ে সোনা জিতল বাংলাদেশ নারী দল। রবিবার বাংলাদেশের দেয়া ৯১ রানের জবাবে ৮৯ রানেই থেমে যায় শ্রীলঙ্কা।

গ্রুপ পর্বের প্রতিটি দলকে বড় ব্যধানে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে ফাইনালে উঠে টাইগ্রেসরা। কিন্তু ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে আগে ব্যাট করতে নেমে আগের পারফরম্যান্স ধরে রাখতে পারেনি সালমারা। নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে মাত্র ৯১ রান সংগ্রহ করে লাল সবুজ বাহিনী।

জবাবে বাংলাদেশের থেকে আরো খারাপ হয় শ্রীলঙ্কার। বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভার ৮ উইকেট হারিয়ে মাত্র ৮৯ রান তুলতে সক্ষম হয় শ্রীলঙ্কা।

বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট পেয়েছেন খাদিজা ও ফাহিমা খাতুন; এছাড়া একটি করে উইকেট পেয়েছেন জাহানারা-সালমা খাতুন ও নাহিদা আখতার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ