• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুর ক্রিকেট ক্লাব চ্যাম্পিয়ন (ভিডিও)

সিসি নিউজ, ৯ ডিসেম্বর ।। দেশের ২৮টি দল নিয়ে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে মাঠে অনুষ্ঠিত হলো মরহুম ইমতিয়াজ আহমেদ ইন্টু টি-২০ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট। সৈয়দপুর ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন এ টুর্নামেন্টের আয়োজন করে।
আজ সোমবার অনুষ্ঠিত হয় ফাইনাল খেলা। এতে টসে জিতে ব্যাট করতে যায় সৈয়দপুর ক্রিকেট ক্লাব। নির্ধারিত ওভারে সংগ্রহ করে ১৫৬ রান। জবাবে ন্যাশনাল ক্রিকেট ক্লাব নির্ধারিত ২০ ওভার ব্যাট করে সংগ্রহ ১২৬ রান। ফলে ৩০ রানে চ্যাম্পিয়ণ হয় সৈয়দপুর ক্রিকেট ক্লাব।
খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় সৈয়দপুর ক্রিকেট ক্লাবের চান এবং একই ক্লাবের সাকলান নির্বাচিত হয় ম্যান অব দ্যা টুর্নামেন্ট।
সংরক্ষিত মহিলা আসনের সাংসদ রাবেয়া আলিম চ্যাম্পিয়নদের হাতে ট্রফি তুলে দেন। এ সময় সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ শাহজাহান পাশা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আখতার হোসেন বাদল, সাধারন সম্পাদক মহসিনুল হক সহ শহরের বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রিকেট সংগঠকগন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ