• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরের মুরাদ হোসেন সিটি কর্পোরেশনের কাউন্সিলর

সিসি নিউজ, ৮ ফেব্রুয়ারী।। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১২ নং ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর মুক্তিযোদ্ধা মুরাদ হোসেন সৈয়দপুরের সন্তান। এবারে প্রথম নির্বাচনে অংশগ্রহন করে ৯,৭৬৯ ভোট পেয়েছেন। তাঁর প্রতিক ছিল ঘুড়ি। নিকটতম প্রতিদ্বন্দ্বী ওই ওয়ার্ডের বিএনপির সাধারন সম্পাদক সাহিদুর রহমান পেয়েছেন ৪,৪০০ ভোট (ঠেলাগাড়ি)।

১৯৫৫ সালে ১ অক্টোবর সৈয়দপুর শহরের আতিয়ার কলোনীতে জন্ম মুরাদের। বাবা আমজাদ হোসেন শিকদার সৈয়দপুর রেলওয়ের এ‌্যাকাউন্টস সেকশনের কর্মচারী। সৈয়দপুর বাংলা হাইস্কুল (সৈয়দপুর পাইলট উচ্চ বিদ‌্যালয়) থেকে ১৯৭১ সালে এসএসসি পাশ করেন। এরপর ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ‌্যমিক এবং ঢাকা বিশ্ববিদ‌্যালয় থেকে সমাজ বিজ্ঞানে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন তিনি।

সিসি নিউজকে দেয়া সাক্ষাতকারে মুরাদ হোসেন জানান, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাসার ছাদে জাতীয় পতাকা উড়ানোর কারনে মা ও বোনকে হত‌্যা করে খানসেনারা। সে দিনটি ছিল ১৫ এপ্রিল। ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন মুরাদ। মরহুম জবান উদ্দিন, ডা. শেখ নজরুল ইসলাম, আখতার হোসেন বাদলসহ অনেক সহপাঠিদের কথা স্মরণ করে তিনি বলেন, আমরা বিভিন্ন স্কুলে গিয়ে ছাত্রলীগের কমিটি গঠন করেছিলাম।

মুরাদ হোসেনের সহধর্মিনী শিরিন রোকসানা বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক। তিনি ঢাকা সিটির সংরক্ষিত মহিলা কাউন্সিলর হিসেবে ১৩ বছর দায়িত্ব পালন করেছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ