• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মাশরাফিকে বিয়ের কার্ড দিলেন সৌম্য

খেলাধুলা ডেস্ক।। ঘড়ির কাটা ঠিক দুপুর ১২টা। একাডেমি মাঠে বোলিং অনুশীলন করছিলেন মাশরাফি। তার সঙ্গে নেটে বল করছিলেন জাতীয় দলের আরেক পেসার আল-আমিন হোসেন। আর তাদের বিরুদ্ধে ব্যাটিং করছিলেন জিম্বাবুয়ের বিরুদ্ধে একমাত্র টেস্ট সিরিজ থেকে বাদপড়া অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ।

এমন সময় শেরে বাংলার মাঠে হাজির হলেন সৌম্য সরকার। সঙ্গে নিয়ে এলেন তাসকিন আহমেদকেও। সৌম্যর হাতে বিয়ের কার্ড। বুঝতে আর বাকি রইলনা নিজের বিয়েতে আমন্ত্রণ জানাতে এসেছেন তিনি। বাস্তবে হলোও তাই।

বাংলাদেশ অধিনায়ককে নিজের বিয়ের আমন্ত্রণ জানিয়ে গেলেন সতীর্থ সৌম্য সরকার। মাশরাফি তখন বোলিংয়ে। তাই তার হাতে কার্ড দিতে পারেননি সৌম্য। মাশরাফির নির্দেশ মোতাবেক সহকারির হাতে তুলে দিলেন নিজের বিয়ের কার্ড। শুধু অধিনায়ক মাশরাফিকেই নয়, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যান্য সদস্যদেরও আজ বিয়ের কার্ড দিয়ে আমন্ত্রণ জানাবেন লাল-সবুজের এই টপ অর্ডার ব্যাটসম্যান।

উল্লেখ্য, আগামী ২৬ ফেব্রুয়ারি বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বাঁহাতি ব্যাটসম্যান সৌম্য সরকার। সে কারণে জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে দলে নেই তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ