• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ উমর আকমল

খেলাধুলা ডেস্ক, ২০ ফেব্রুয়ারী।। পাকিস্তানি ক্রিকেটার উমর আকমলকে অনির্দিষ্টকালের জন্য ক্রিকেটে নিষিদ্ধ ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড। দুর্নীতিবিরোধী আইন অনুযায়ী তাঁকে নিষিদ্ধ করা হলেও ঠিক কতদিন তাঁকে নিষিদ্ধ থাকতে হবে, সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।

পাকিস্তানি এই ডানহাতি ব্যাটসম্যান-উইকেটরক্ষকের বিরুদ্ধে এসিইউ’র অনুচ্ছেদ ৪.৭.১ অনুসারে তদন্ত কার্যক্রম চালানো হচ্ছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে পিসিবি।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দুর্নীতিবিরোধী ইউনিট (এসিইউ) উমর আকমলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত করছে। সেই তদন্ত শেষ হওয়া পর্যন্ত সবধরনের ক্রিকেটীয় কার্যক্রমে অংশ নেয়ার অধিকার হারালেন আকমল।

আসন্ন পাকিস্তান সুপার লিগের (পিসিএল) দল কোয়েটা গ্ল্যাডিয়েটর্স উমর আকমলের বিকল্প খোঁজা শুরু করতে পারে। পিসিএলের এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে আজই ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন গ্ল্যাডিয়েটর্স।

কয়েকদিন আগেই একটি নিষেধাজ্ঞার আশঙ্কায় ছিলেন তিনি। চলতি মাসের শুরুর দিকে বাজে উমর আকমলের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তোলা হয়েছিল। দলের ফিটনেস টেস্টে অংশ নিতে গিয়ে দলের ট্রেনারকে তিনি বলে বসেন, ‘আমার শরীরে মেদ কোথায়?’ তাঁর সে আচরণ মোটেই ভালো দৃষ্টিতে দেখেনি বোর্ড।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ