• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নাঈমের বোলিংয়ে শেষ বিকেলে ম্যাচে ফিরলো বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক।। সিরিজের একমাত্র টেস্ট ম্যাচে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দিন শেষে বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের সংগ্রহ ছয় উইকেটে ২২৮ রান। এদিন সেঞ্চুরি পেয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ আরভিন।

শুরুর দিকে আগ্রাসি ক্রিকেট খেলে টস হেরে ফিল্ডিং করা বাংলাদেশ। উইকেটের সুবিধা নেয়ার চেষ্টা করে পেসাররা। তিন স্লিপ ও এক গালি ফিল্ডার নিয়ে বোলিং করতে থাকেন আবু জায়েদ রাহি ও এবাদত হোসেন।

ইনিংসের প্রথম ছয় ওভারে ব্যাট থেকে কোনও রান পায়নি জিম্বাবুয়ে ওপেনাররা। পঞ্চম ওভারে অবশ্য একটি ওয়াইড দেন এবাদত।

সপ্তম ওভারে ব্যাট থেকে প্রথম রান পায় জিম্বাবুয়ে। যদিও অষ্টম ওভারে রাহির বলে বিদায় নেন দলটির ওপেনার কেভিন কাসুজা। গালি অঞ্চলে নাঈম হাসানকে ক্যাচ দিয়ে ফেরার আগে তিনি করেন দুই রান।

উইকেট পড়ার পর ঘুরে দাঁড়ায় জিম্বাবুয়ে। ইনিংসের হাল ধরার চেষ্টায় থাকেন ওপেনার প্রিন্স মাসভাউরে ও অধিনায়ক ক্রেইগ আরভিন। প্রথম সেশনে আর সুবিধা করতে পারেনি বাংলাদেশের বোলাররা।

মাসভাউরে ও আরভিনের ১১১ রানের জুটি ভাঙেন নাঈম হাসান। ১৫২ বল খেলা মাসভাউরের ক্যাচ নিজেই লুফে নেন তিনি। ফেরার আগে এই ওপেনার করেন ৬৪ রান।

এরপর অভিজ্ঞ ব্রেন্ডন টেলরকেও সুবিধা করতে দেননি নাঈম। ব্যক্তিগত ১০ রানে বোল্ড হয়ে ফেরেন টেলর। টেলর ফেরার পর আরভিনকে সঙ্গ দিতে চেয়েছেন সিকান্দার রাজা। কিন্তু ব্যর্থ হয়েছেন তিনি। ১৮ রান করা রাজাকেও বিদায় করেন নাঈম।

তারপর টিমিসেন মারুমাকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন রাহি। একপ্রান্ত আগলে রেখে সেঞ্চুরি তুলে নেন আরভিন। ২১৩ বলে এসেছে তাঁর এই সেঞ্চুরি।

সেঞ্চুরি করে অবশ্য বেশিক্ষন টিকতে পারেননি আরভিন। প্রথম দিনের একদম শেষদিকে ১০৭ রানে নাঈমের বলে বোল্ড হয়ে ফেরেন তিনি। এটা নাঈমের চতুর্থ শিকার।

সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে প্রথম ইনিংস: ২২৮/৬ (৯০ ওভার)
(আরভিন ১০৭, মাসভাউরে ৬৪; নাঈম ৪/৬৮)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ