• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

মাশরাফিকে অধিনায়ক করে ওয়ানডে দল ঘোষণা

খেলাধুলা ডেস্ক, ২৩ ফেব্রুয়ারী।। মাশরাফি বিন মুর্তজাকে অধিনায়ক করে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ওয়ানডে খেলবে বাংলাদেশ। আজ প্রথম দুই ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে বিসিবি।

বাংলাদেশ সবশেষ ওয়ানডে খেলেছে সাত মাস আগে। সেই সফরে শ্রীলঙ্কার কাছে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল টাইগাররা। দীর্ঘদিন পর ওয়ানডে খেলতে নামায় দল গঠনে অদলবদল হয়েছে বেশ। দলে ঢুকেছেন সাতজন, বের হয়েছেন সাতজন।

২০১৯ বিশ্বকাপের পর আন্তর্জাতিক মঞ্চে ফেরা হয়নি মাশরাফি বিন মুর্তজার। শ্রীলঙ্কা সফরের দলে ছিলেন মাশরাফি। কিন্তু দেশ ছাড়ার একদিন আগে অনুশীলনে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে ওই সিরিজে আর খেলা হয়নি তার। কাঁধের ইনজুরির কারণে ওই সিরিজ মিস করেন মোহাম্মদ সাইফউদ্দিন। ডানহাতি পেস অলরাউন্ডারও ফিরছেন জিম্বাবুয়ে সিরিজ দিয়ে।

প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন নাঈম শেখ ও আফিফ হোসেন ধ্রুব। এছাড়া নাজমুল হোসেন শান্তর বর্তমান ফর্মের কারণে তাকে ফেরানো হয়েছে ওয়ানডে স্কোয়াডে।

১ ও ৩ মার্চ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে। সিরিজের শেষ ওয়ানডে হবে ৬ মার্চ । প্রতিটি ম্যাচ হবে দিবারাত্রির।

আউট: সৌম্য সরকার, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, ফরহাদ রেজা ও এনামুল হক বিজয়।

ইন: মাশরাফি বিন মুর্তজা, লিটন কুমার দাস, মোহাম্মদ সাইফউদ্দিন, আল-আমিন হোসেন, আফিফ হোসেন ধ্রুব, নাঈম শেখ ও নাজমুল হোসেন শান্ত।

বাংলাদেশ স্কোয়াড: তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিথুন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, আফিফ হোসেন ধ্রুব, নাঈম শেখ, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মাশরাফি বিন মুর্তজা, আল-আমিন হোসেন, শফিউল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ