• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন |

৫৬০ রানের ইনিংস ঘোষণা টাইগারদের

সিসি ডেস্ক, ২৪ ফেব্রুয়ারী।। ঢাকা টেস্টে তৃতীয় দিনে জিম্বাবুয়ের সামনে ৫৬০ রানের পাহাড় গড়েছে বাংলাদেশ। মুমিনুল ও মুশফিকের শতকের ওপর ভর করে ২৯৫ রানের লিড নিয়েছে টাইগাররা। এতে করে জয়ের সুবাস পেতে শুরু করেছে বাংলাদেশ। সেই সাথে দীর্ঘ সময় পর, টেস্ট হারের বৃত্ত থেকে বের হওয়ার সম্ভাবনা তৈরি হলো।

জিম্বাবুয়েকে প্রথম ইনিংসে ২৬৫ রানে গুটিয়ে দেয়ার পর ব্যাটিংয়ে নেমে ভালো শুরুরই ইঙ্গিত দিয়েছিলেন দুই ওপেনার সাইফ ও তামিম। ইনিংসের দ্বিতীয় ওভারেই জোড়া বাউন্ডারি হাঁকান ডানহাতি সাইফ। পরের ওভারে তামিমের ব্যাট থেকেও আসে দুই চার। মাত্র ৩ ওভারেই ১৮ রান করে ফেলে বাংলাদেশ। কিন্তু চতুর্থ ওভারের শেষ বলে হালকা বেরিয়ে যাওয়া ডেলিভারিতে ব্যাট এগিয়ে দেয়ার ভুল করে বসেন সাইফ। মধ্যাহ্ন বিরতির আগে আর বিপদ ঘটতে দেননি নাজমুল হোসেন শান্ত এবং তামিম ইকবাল।

পরে দ্বিতীয় সেশনেও দারুণ ব্যাট করেন এ দুজন। পাল্লা দিয়েই নিজেদের রান বাড়াচ্ছিলেন শান্ত ও তামিম। কিন্তু দলীয় ৯৬ রানের মাথায় অফস্টাম্পের বাইরের বল ড্রাইভ করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বসেন তামিম। সমাপ্তি ঘটে তার ৮৯ বলে ৪১ রানের ইনিংসের, একইসঙ্গে ভাঙে শান্তর সঙ্গে ১৫৯ বলে ৭৮ রানের জুটি।

তামিম না পারলেও বিরতির এক ওভার আগে ফিফটি তুলে নেন শান্ত। ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি করতে খেলেন ১০৮টি বল, হাঁকান ৬টি বাউন্ডারি। পরে বিরতির ঠিক আগের ওভারে মারেন আরও একটি বাউন্ডারি। তৃতীয় উইকেটে মুমিনুল হককে নিয়ে শান্ত গড়েন ৭৬ রানের জুটি। কিন্তু ৫০তম ওভারে এসে বোকার মতো আউট হয়ে বসেন শান্ত। ১৩৯ বলে ৭ বাউন্ডারিতে গড়া শান্তর ৭১ রানের ইনিংসটি থামে তাতেই। তবে এরপর মুমিনুল আর মুশফিক দলকে আর বিপদে পড়তে দেননি।

তৃতীয় দিনে ৩ উইকেটে ২৪০ রান নিয়ে দিন শুরু করে বাংলাদেশ। প্রথম সেশনে আর কোন উইকেট না হারিয়েই অধিনায়ক মুমিনুল আর মুশফিক যোগ করে ১১১ রান। ৯ম সেঞ্চুরি তুলে মুমিনুল এখন তামিমের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরির মালিক। অধিনায়ক হিসাবে এটা তার প্রথম সেঞ্চুরি। তবে মধ্যাহ্ন বিরতির পর, মুমিনুল টিকেননি বেশিক্ষণ। আউট হন ১৩২ রান করে। দ্বিতীয় সেশনে এসে রানের গতি কিছুটা কমে যায়। এই সেশনে স্কোরে যোগ হয় ৯১ রান। ৫৩ রানে লিটন ফিরলেও মুশফিক ৩১৫ বলে দ্বিশতক পূর্ণ করেন। সবশেষ ২০৩ রানে অপরাজিত থেকে ৫৬০ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ