• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

‘দিল্লিতে হিংসা থামাও’ শেবাগ-যুবরাজদের অনুরোধ

আন্তর্জাতিক ডেস্ক।। ভারতের দিল্লিতে ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়েছে। এ পর্যন্ত মারা গেছে ৩৭জন মানুষ। যাদের মাঝে হিন্দু আর মুসলিম- দুই ধর্মের মানুষই আছে। এর মাঝে শান্তির বার্তা ছড়িয়ে দিলেন ভারতের ক্রিকেট সুপারস্টার বীরেন্দ্র শেবাগ, যুবরাজ সিং, রোহিত শর্মারা। তারা টুইট করে আবেদন জানিয়েছেন, এই হিংসাত্মক দাঙ্গা এখনই থামুক। যত দ্রুত সম্ভব, ফিরিয়ে আনতে হবে শান্তি এবং সম্প্রীতি।

গত তিন দিনের সংঘর্ষে দুই শতাধিক মানুষ আহত হতে হাসপাতালে ভর্তি হয়েছেন। ভয়ঙ্কর এই পরিস্থিতি দেখে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতীয় দলের সাবেক ওপেনার বীরেন্দ্র শেবাগ। তিনি টুইট করেছেন, ‘দিল্লিতে যা হচ্ছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সকলের কাছে আমার আবেদন, শান্ত থেকে দিল্লিতে আবার শান্তি ফিরিয়ে আনতে হবে। যে কোনও ধরনের আঘাত বা ক্ষতি এই মহান দেশের রাজধানীর মুখে কালিমা লেপন করে দিচ্ছে।’

বিধ্বংসী ওপেনার রোহিত শর্মা টুইট করেছেন, ‘দিল্লিতে যা হচ্ছে তা মোটেও ভালো বার্তা দিচ্ছে না। আশা করি শীঘ্রই সবকিছু শান্ত হয়ে আসবে।’

দিল্লিতে দাঙ্গার ফলে বেশ কয়েকটি স্থানে জারি হয়েছে রেড অ্যালার্ট। জফরাবাদ, মৌজপুর, বাবরপুর, যমুনা বিহার, ভজনপুর, চাঁদ বাগ, শিব বিহারের অবস্থা সঙ্কটজনক। সাবেক তারকা যুবরাজ সিং যা দেখে টুইট করেন, ‘দিল্লিতে যা ঘটছে, তা হৃদয়বিদারক। সাধারণ মানুষের কাছে অনুরোধ, আপনারা অবিলম্বে দাঙ্গা বন্ধ করুন। শান্তি ও সম্প্রীতি ফিরিয়ে আনা হোক দিল্লিতে। আশা করি এই পরিস্থিতি সামলাতে প্রশাসন দ্রুত কোনো উপায় বের করবে। দিনের শেষে প্রত্যেকেই মানুষ। সবাইকে একসঙ্গে চলতে হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ