• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

কোয়ারেন্টাইনে অস্ট্রেলিয়ান বোলার রিচার্ডসন

খেলাধুলা ডেস্ক, ১৩ মার্চ ।। করোনা ভাইরাস সন্দেহে এবার অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের ডানহাতি পেসার কেন রিচার্ডসনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। হঠাৎ গলা ব্যথা দেখা দিলে তাকে কোয়ারেন্টাইনে রাখার সিদ্ধান্ত নেয় ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

তথ্য মতে, বৃহস্পতিবার হালকা গলা ব্যথা অনুভূত হওয়ায় তার ব্যাপারে কোনো ঝুঁকি নিতে চায়নি সিএ। অস্ট্রেলিয়ার মেডিক্যাল টিমের কাছে গলা ব্যথা জানানোর সঙ্গে সঙ্গেই পাঠানো হয়েছে করোনা পরীক্ষার জন্য। আজই পাওয়া যাবে পরীক্ষার রিপোর্ট।

জানা গেছে, শারীরিকভাবে এখন বেশ ভালো অনুভব করছেন রিচার্ডসন এবং তার ব্যাপারে অস্ট্রেলিয়া দলে শঙ্কাও নেই কোনো।

চলতি সপ্তাহেই জাতীয় দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা সফর থেকে ফিরেছেন রিচার্ডসন। এখন গলা ব্যথার কারণেই তাকে কোয়ারেন্টাইনড করা হয়েছে। পরীক্ষার ফলাফল নেগেটিভ আসলে তিনি আবার যোগ দেবেন দলের সঙ্গে। আর দূর্ভাগ্যবশত যদি পজিটিভ হয় পরীক্ষার রিপোর্ট, তাহলে করোনা পরীক্ষা করা হবে অস্ট্রেলিয়ার সকল ক্রিকেটারকেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ