• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

করোনা আতঙ্কে পিছিয়ে গেল কোপা আমেরিকাও

খেলাধুলা ডেস্ক, ১৭ মার্চ ।। সন্ধ্যায় উয়েফা সিদ্ধান্ত নিল ২০২০ উইরো পিছিয়ে নেওয়ার। রাতে কনমেবলও সিদ্ধান্ত নিল কোপা আমেরিকা-২০২০ পেছানোর। ২০২০ এর পরিবর্তে ২০২১ সালে হবে দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকা।

এ বিষয়ে এক বার্তায় কনমেবল জানিয়েছে, ‘বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পরার বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা এবং বৈশ্বিক সংস্থাগুলোর সুপারিশ অনুযায়ী কনমেবল ২০২০ কোপা আমেরিকা স্থগিত করার ঘোষণা দিচ্ছে। ২০২১ সালে মাঠে গড়াবে ৪৭তম আসর।’

স্থগিত হলেও গ্রুপ ও ফরম্যাট একই থাকবে। আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, বলিভিয়া, প্যারাগুয়ে, চিলি ও উরুগুয়ে রয়েছে ‘এ’ গ্রুপে। কলম্বিয়া, ব্রাজিল, কাতার, ভেনেজুয়েলা, ইকুয়েডর ও পেরু রয়েছে ‘বি’ গ্রুপে। অস্ট্রেলিয়া ও কাতার আমন্ত্রিত দল হিসেবে খেলবে।

১৯৮৭ থেকে ২০০১ সাল পর্যন্ত কোপা আমেরিকা প্রতি দুই বছর অন্তর অন্তর হয়েছিল। তবে ২০০৪ সাল থেকে ২০১৯ পর্যন্ত হয়েছে মাত্র ৬টা আসর। সবশেষ গেল গ্রীষ্মে অনুষ্ঠিত কোপা আমেরিকার ৪৬তম আসরে পেরুকে হারিয়ে ব্রাজিল চ্যাম্পিয়ন হয়।

২০২০ আসরটি আর্জেন্টিনা ও কলম্বিয়ায় হওয়ার কথা ছিল। ১৯৮৩ সালের পর এই প্রথম কোপা আমেরিকা হতে যাচ্ছে একাধিক দেশে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ