• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

করোনা আক্রান্তদের সাহায্যার্থে বাড়ি বেচে দিচ্ছেন ওয়ার্ন

খেলাধুলা ডেস্ক, ১৯ মার্চ ।। বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। ইতিমধ্যে ২ লাখেরও বেশি লোক আক্রান্ত হয়েছে এই ভাইরাসে। মারা গেছে ৮ হাজারের বেশি মানুষ।

করোনাভাইরাসের কারণে বিশ্বের অর্থনীতি, ক্রীড়া, ভ্রমণ স্থবির হয়ে পড়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল, কলেজ, মুভি, থিয়েটার, ব্যায়ামাগার ও পাঠাগারসহ প্রায় সবকিছু। মানুষ গৃহবন্দি হয়ে পড়েছে হোম কোয়ারেন্টাইনে। তাতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন দিন মজুররা। তাদের মধ্যে আবার অনেকে করোনায় আক্রান্ত।

দিন মজুরদের জন্য শেন ওয়ার্ন সিদ্ধান্ত নিয়েছেন তার মেলবোর্নে অবস্থিত বিলাসবহুল বাড়িটি বিক্রি করে দেওয়ার। ৪ এপ্রিল তিনি বাড়িটি নিলামে তুলবেন। যেটার বর্তমান বাজার মূল্য ৭.৪ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার।

বাড়িটির বেজমেন্টে রয়েছে ৫০০ বোতল ওয়াইন বিক্রির দোকান, একটি টেস্টিং রুম ও সুসজ্জিত বার। আছে হোম থিয়েটার, সুইমিংপুল ও আউটডোর স্পা। আগে এই বাড়িটির মালিক ছিলেন এসেডন ফুটবল ক্লাবের কিংবদন্তি ম্যাথিউ লয়োড। ২০১৮ সালে তার কাছ থেকে বাড়িটি ৫.৪ মিলিয়ন ডলারে কিনে নেন ওয়ার্ন।

ওয়ার্ন আশা করছেন নিলামে তিনি বাড়িটি ৬০ থেকে ৭০ কোটি টাকায় বিক্রি করতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ