• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

সৈয়দপুরে অসহায় দুঃস্থ মানুষদের পাশে ক্রিকেটার রবিউল হক

বিশেষ প্রতিনিধি, ২ এপ্রিল ।। করোনা ভাইরাসের প্রভাবে নীলফামারীর সৈয়দপুরে ঘরবন্দী, কর্মহীন, দুস্থ ও অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন অনূর্ধ-২৩ বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড় রবিউল হক রুবেল। তিনি আজ বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়ন ও পৌরসভার কয়েক এলাকায় বাড়ি বাড়ি গিয়ে অসহায় মানুষদের হাতে ওই সব খাদ্য সামগ্রীর প্যাকেট তুলে দেন।
প্রথমে দুপুরে সৈয়দপুর পৌরসভার রসুলপুর এলাকা থেকে তাঁর খাদ্যসামগ্রী বিতরণ শুরু হয়। এরপর একে একে শহরের নতুন বাবুপাড়া, শেরে বাংলা সড়কের তামান্না সিমেনা হল প্রাঙ্গন, বাঙ্গালীপুর নিজপাড়া ও বাঙ্গালীপুর ইউনিয়নের পাঠানপাড়া ও গোলাহাটের মুজার মোড় এলাকায় গিয়ে কর্মহীন মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন ওই ক্রিকেট তারকা রবিউল হক রুবেল।
এ সময় অন্যান্যদের মধ্যে সিনিয়র সাংবাদিক কাজী জাহিদ, এম আর আলম ঝন্টু, জসিম উদ্দিন, তোফাজ্জল হোসেন লুতু প্রমূখ উপস্থিত ছিলেন।
বিতরণকৃত খাদ্য সামগ্রী মধ্যে ছিল চাল, ডাল, আলু, তেল ও সাবান। ক্রিকেট খেলোয়াড় স্ব উদ্যোগে ওই দিন ৬০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
কৃতি ক্রিকেট খেলোয়াড় রবিউল হক রুবেল বলেন, প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে বর্তমানে বিশ্বে এক ভয়াবহ সংকটময় অবস্থা বিরাজ করছে। বিশ্বের অনেক দেশ লকডাউন ঘোষণা করেছেন। আমাদের দেশেও অঘোষিত লকডাউন চলছে। এতে করে খেটে খাওয়া মানুষ শ্রমজীবী মানুষগুলো একেবারে কর্মহীন পড়েছে। আয় রোজগারের পথ রুদ্ধ হয়ে পড়ায় তারা পরিবার পরিজন নিয়ে অনেকটাই মানবেতর জীবনযাপন করছেন। বর্তমান সরকার দেশের কর্মহীন অসহায় মানুষের মধ্যে খাদ্য সহায়তা দেয়ার উদ্যোগ নিয়েছেন। কিন্তু সরকারের একার পক্ষে বিপুল সংখ্যক জনগোষ্ঠীকে সহায়তা দেয়া কষ্টকর হয়ে পড়েছে। সরকারের সঙ্গে সঙ্গে আমাদের সমাজের সম্পদশালীদের সামাজিক দায়দায়িত্ব থেকে দেশের কর্মহীন দুস্থ,অসহায় মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ