• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনার বাড়িতে হামলা, গ্রেফতার ২

সিসি ডেস্ক, ৬ এপ্রিল ।। সাতক্ষীরায় জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনের বাড়িতে তুচ্ছ ঘটনায় হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (৫ এপ্রিল) সন্ধ্যার দিকে প্রতিবেশিদের সঙ্গে তুচ্ছ ঘটনার জের ধরে এ হামলার ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন সাবিনা খাতুন ও তার বোন সালমা খাতুন।

সাতক্ষীরা সদর থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, শহরের জজকোর্ট সংলগ্ন সবুজবাগ এলাকায় জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় সাবিনা খাতুনের বাড়িতে তুচ্ছ ঘটনায় প্রতিবেশি ইমনের নেতৃত্বে অন্যরা হামলা চালায়। এতে সাবিনা ও তার বোন সালমা আহত হলে তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় তিনজনকে আসামি করে একটি মামলা হয়েছে। আসামিদের মধ্যে ইমন হোসেন ও লতা খাতুনকে গ্রেফতার করেছে পুলিশ।

২৬ বছর ফরোয়ার্ড সাবিনা বাংলাদেশের জার্সিতে ৩৭ ম্যাচে করেছেন ১৯ গোল। বর্তমানে তিনি ক্লাব পর্যায়ে খেলছেন বসুন্ধরা কিংসের হয়ে। এছাড়া ইন্ডিয়ান্স উইমেন লিগের ক্লাব সেথু এফসি’র হয়েও খেলেছেন সাবিনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ