• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

বড় অঙ্কের মুচলেকা দিয়ে কারামুক্ত রোনালদিনহো

খেলাধুলা ডেস্ক ।। ১.৬ মিলিয়ন মার্কিন ডলার মুচলেকা দিয়ে ৩২ দিন পর কারাবন্দি জীবন থেকে মুক্তি পেলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো। যা বাংলাদেশি মুদ্রায় ১৩ কোটি ৬০ লাখ ৩৩ হাজার টাকা। তবে এখনই পুরোপুরি মুক্তি পাচ্ছেন না তিনি। আপাতত ‘হাউজ অ্যারেস্ট’ অবস্থায় একটি হোটেলে থাকতে হবে তাকে।

প্যারাগুয়ের রাজধানী অ্যাসুনসিওনের একটি হোটেলে বন্দি থাকবেন তারা। রোনালদিনহোর আইনজীবী অ্যাডল্ফ মারিন রোনালদিনহোকে জেলে পাঠানোর বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে আপিল করার পর বিচারক গুস্তাভো আমেরিয়া এ রায় দেন। মামলা পুরোপুরি শেষ হওয়ার আগেই রোনালদিনহো ও তার ভাই পালিয়ে যেতে পারেন এমন শঙ্কা থাকায় স্থানীয় প্রসাশনের কাছে ১.৬ মিলিয়ন মার্কিন ডলার ‘বন্ধক’ হিসেবে জমা দিয়েছেন রোনালদিনহোর আইনজীবী। ভূয়া পাসপোর্ট নিয়ে প্যারাগুয়েতে প্রবেশের দায়ে গত মার্চ মাসের শুরুতে গ্রেফতার হর রোনালদিনহো ও তার ভাই। এরপর ছয় মাসের সাজাও হয় তাদের।

ব্রাজিলিয়ানদের প্যারাগুয়েতে প্রবেশের জন্য পাসপোর্টের প্রয়োজন হয় না। কেন রোনালদিনহো ও তার ভাই পাসপোর্ট নিয়ে দেশটিতে গেলেন এর উত্তর মিলেছে অবশেষে। যে প্রতিষ্ঠানটির শুভেচ্ছা দূত হিসেবে প্যারাগুয়েতে গিয়েছিলেন তারাই রোনালদিনহো ও তার ভাইকে উপহার হিসেবে সে দেশের পাসপোর্ট দিয়েছিলেন। অনেক কাগজ পত্রের মধ্যে প্যারাগুয়ের পাসপোর্টও যে তাদের সঙ্গে ছিল সেটা জানতেন না রোনালদিনহো। প্যারাগুয়ের আদালতে এটা প্রমাণ করতে পেরেছেন রোনালদিনহোর আইনজীবী।

প্যারাগুয়ের একটি দাতব্য প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হয়েছিলেন বিশ্বকাপজয়ী এ তারকা। সেই খাতিরে অনেকটা লুকিয়ে জাল পাসপোর্ট বানিয়ে প্যারাগুয়ে যাওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। প্যারাগুয়ের যে হোটেলে রোনালদিনহো উঠেছিলেন, সেখানে অভিযান চালান দেশটির তদন্ত কর্মকর্তারা। তাতেই পাওয়া যায় জাল পাসপোর্ট।

রোনালদিনহোকে নিয়ে বিতর্ক নতুন নয়। ফুটবল ছাড়ার পর এর আগে নিজ দেশ ব্রাজিলের লেক গুয়াইবায় অনুমতি ছাড়া চিনির কল বসানোয় শাস্তির কবলে পড়েছিলেন। এমন অপরাধে তাকে ২৩ লাখ ডলার জরিমানা করা হয়; কিন্তু তার ব্যাংক অ্যাকাউন্ট ঘেঁটে মিলেছে মাত্র ৬ ডলার ৫৯ সেন্ট। আর জরিমানা পরিশোধ করতে না পারায় ব্রাজিলিয়ান কর্তৃপক্ষ তার পাসপোর্ট জব্দ করেছিল।

অবশ্য কারাবন্দী সময়টাতেও নিজের ফুটবল স্বত্বাকে দূরে রাখতে পারেননি রোনালদিনহো। জেলের অন্যান্য কয়েদীদের সঙ্গে কখনও ফুটসাল, কখনও ফুট ভলিবল খেলেই সময় কাটিয়ে দিয়েছেন তিনি। এমনকি নিজের ৪০তম জন্মদিনটাও কয়েদীদের সঙ্গে কেক কেটেই উদযাপন করেছেন রোনালদিনহো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ