• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

জাতীয় পাটির দলীয় পদ থেকে সিদ্দিকুল আলমের পদত্যাগ

সিসি নিউজ ।। জাতীয় পার্টি সৈয়দপুর উপজেলা শাখার আহবায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক। আজ রোববার (৯ মে) রাতে সিসি নিউজকে পাঠানো এক পত্রে এ খবর মিলেছে।

জাতীয় পার্টি নীলফামারী জেলা শাখার আহবায়ক বরাবরে পাঠানো ওই পত্রে ইস্তফার কারণ হিসেবে তিনি ব্যক্তিগত ব্যস্ততা ও নানাবিধ সমস্যা সংকটের কারণে দলীয় পদ পদবী পরিচালনা অসম্ভবের কথা উল্লেখ করেছেন।

তবে পত্রে একজন সাধারণ সদস্য হিসেবে দলীয় কর্মসূচীতে নিজেকে সম্পৃক্ত রেখে দলকে এগিয়ে নেয়ার কথাও তিনি উল্লেখ করেছেন।

এ প্রসঙ্গে সিদ্দিকুল আলম সিদ্দিক সিসি নিউজকে জানান, দলের জেলা কমিটির আহবায়ক বরাবরে ইতিমধ্যে ইস্তফা প্রদানের আবেদনটি পাঠানো হয়েছে।

এদিকে সিদ্দিকুল আলম সিদ্দিক দলীয় পদ থেকে ইস্তফার আবেদন করার বিষয়টি চাউর হলে জাতীয় পাটি সৈয়দপুর উপজেলা, পৌর শাখা ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ