• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে ফের জাপার আহবায়ক কমিটি গঠন: তৃণমূলে ভাংগনের সূর

সিসি নিউজ ।। দলকে গতিশীল করতে নীলফামারী জেলা জাতীয় পার্টির (এ) আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার রাতে দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এই কমিটি অনুমোদন দেন। পূর্বের আহবায়ক কমিটি বিলুপ্ত করে ফের আহবায়ক কমিটি ঘোষনা দেয়ায় জাতীয় পার্টি থেকে পদত্যাগের হুমকি দিয়েছে বিলুপ্ত কমিটির সদস্য সচিব।

ঘোষিত কমিটিতে নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমানকে আহবায়ক, নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেলকে যুগ্ম আহবায়ক এবং প্রাক্তন সাধারণ সম্পাদক সাজ্জাদ পারভেজকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।

সদস্য সচিব হিসেবে দায়িত্ব পাওয়া সাজ্জাদ পারভেজ বলেন, ১১১ সদস্য বিশিষ্ট এই আহবায়ক কমিটি গঠন করা হবে। আপাতত তিনজনের নাম প্রকাশ করা হয়েছে। বাকিদেরও নাম দ্রুত প্রকাশ করা হবে।

তবে সদ্য বিলুপ্ত কমিটির সদস্য সচিব শাহজাহান আলী চৌধুরী বলেন, এটি অগণতান্ত্রিক পন্থায় করা হয়েছে। বিলুপ্ত কমিটির আহবায়ক এমপি আহসান আদেলুর রহমানের কারণে আজ নীলফামারীতে জাতীয় পার্টির এ হাল। ঢাকায় বসে তৃণমূলে রাজনীতি করা সহজ ব্যাপার নয়। দলের এমন অগনতান্ত্রিক কর্মকান্ডের জন্য জেলা ও উপজেলা পর্যায়ের সহস্রাধিক নেতাকর্মী পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছে।

তিনি আরো বলেন, সংসদ সদস্য মো. আহসান আদেলুর রহমানের নানা রকম দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতার কারণে ইতিপূর্বে সৈয়দপুরে মূল পার্টিসহ এর সহযোগী অঙ্গ সংগঠনের স্থানীয় শাখার ২২ নেতা পত্রিকায় বিবৃতি দিয়ে পদত্যাগ করেছেন। দলের গতিশীলতা আনতে তিনি কতদিন নীলফামারীতে এসেছেন বা দলের নেতাকর্মীদের সাথে সভা করেছেন, তা নীলফামারীবাসীও জানেন। আহবায়ক কমিটির সচিব হিসেবে যা করেছি তা দলের নেতাকর্মীরা জানেন। তার (আদেল) একপেশে নীতি ও অসাংগঠনিক কর্মকান্ডে স্থানীয়ভাবে পিছিয়ে পড়ছে জাতীয় পার্টি।

এ প্রসঙ্গে নীলফামারী জেলা জাতীয় পার্টির আহবায়ক সাংসদ মো. আহসান আদেলুর রহমান আদেল জানান, নির্ধারিত সময়ে কমিটি গঠনে ব্যর্থ হওয়ায় পার্টির চেয়ারম্যানের নির্দেশে আহবায়ক কমিটি গঠিত হয়েছে। অবশ্যই পার্টির নির্দেশনা মেনে আমাকে চলতে হবে। দলকে সুসংগঠিত করতে নীলফামারীর জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠনে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অনুরোধ জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ